Entertainment

শাহরুখ খানের বাড়ির পাশে ১১৯ কোটি দিয়ে বাড়ি কিনলেন রণবীর সিং

রণবীর সিং এখন বলিউড সুপারস্টারদের অন্যতম। এবার তিনি শাহরুখ খানের বাড়ির পাশেই একটি সম্পত্তি বানালেন। ১১৯ কোটি টাকা খরচ করে কিনলেন কোয়াড্রুপ্লেক্স।

রণবীর সিং ও তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন বলিউড দম্পতিদের মধ্যে অন্যতম। যাঁদের ২ জনেরই আর আলাদা করে পরিচয় করানোর দরকার পড়েনা।

এই সেলেব্রিটি দম্পতি এর আগে আলিবাগে ২২ কোটি টাকা খরচ করে একটি বাংলো কিনেছিলেন। এবার রণবীর সিং তাঁর বাবার সঙ্গে কিনলেন একটি কোয়াড্রুপ্লেক্স। একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা কিনে নিয়েছেন তাঁরা। খরচ পড়েছে ১১৯ কোটি টাকা।

প্রায় সাড়ে ১১ হাজার বর্গফুট জায়গা রয়েছে এই কোয়াড্রুপ্লেক্সে। এছাড়া ১ হাজার ৩০০ বর্গফুটের বারান্দাও রয়েছে। সামনেই সমুদ্র।

মুম্বই শহরের অন্যতম বর্ধিষ্ণু এলাকা বলে ধরা হয় বান্দ্রাকে। এই বান্দ্রাতেই রয়েছে বলিউড তারকাদের বাড়ি অথবা ফ্ল্যাট। রণবীর যেখানে এই কোয়াড্রুপ্লেক্স কিনলেন তার পাশেই রয়েছে শাহরুখ খানের বাড়ি মন্নত।

শহরের অন্যতম বর্ধিষ্ণু এলাকায় ফ্ল্যাট কেনার খরচ যে বড়সড়ই হবে তা অনুমেয়। সেটাই হয়েছে। ১১৯ কোটি টাকা খরচ করতে হয়েছে রণবীরকে।

রণবীর সিং এখন বলিউডের অন্যতম তারকা। কপিল দেবের চরিত্রে অভিনয় করে সম্প্রতি তিনি তাঁর এক নয়া অবতারে ধরা দিয়েছেন পর্দায়। আগামী দিনে তাঁকে রোহিত শেঠির সিনেমা সার্কাস-এ দেখা যাবে।

এর আগে রোহিতেরই সিনেমা সূর্যবংশী-তে অজয় দেবগণ ও অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছে রণবীরকে। এছাড়া রোহিতের সিম্বা সিনেমাতেও রণবীর সুপারকপের চরিত্রে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026