Entertainment

হাঁটুগেড়ে গোলাপ দিলেন রণবীর, বিনিময়ে পেলেন চুম্বন

হাঁটুগেড়ে বসে পড়লেন রণবীর সিং। হাতে তাঁর গোলাপ। প্রেম নিবেদনের এ এক শতাব্দী প্রাচীন পাশ্চাত্য ধরণ। তবে এখন প্রাচ্যেও তা বহুল প্রচলিত। তবে এ গোলাপ স্ত্রী দীপিকাকে দিলেন না রণবীর। তবে কাকে? এ প্রশ্ন স্বাভাবিক। বিবাহিত রণবীরের আবার কাকে ভালো লাগল? দীপিকার সঙ্গে কী তবে বিয়েটা ভাঙছে? এমন নানা প্রশ্ন ঝড়ের মত ভেসে আসতেই পারে। কিন্তু সত্যটা একটু অন্যরকম। রণবীর গিয়েছিলেন লন্ডনে। সেখানে সাউথহলে ছিলেন তিনি। জায়গাটা লন্ডন শহরে বিখ্যাত ভারতীয় নাগরিকদের বসবাসের জন্য। প্রায় ভারতীয়দের কলোনিতে পরিণত হয়েছে সাউথহল।

সাউথহলে রণবীরকে চিনে নিতে অসুবিধা হয়নি কারও। খবর ছড়াতেই ভিড় জমে যায়। কেউ সেলফি তোলেন রণবীরের সঙ্গে, কেউ পরিবার নিয়ে গ্রুপ ফোটো, কেউ হাত মেলান। এমনকি রণবীর সিং তাঁদের সঙ্গে রয়েছেন এটা মাথায় রেখে ঢাকঢোলও বাজতে শুরু করে। ভিড় ক্রমশ রণবীরকে ঘিরে বাড়তে থাকে। বিরক্ত হননি রণবীর। বরং সকলের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেন তিনি। এই সময় তাঁর চোখ যায় ভিড়ের পিছনে। সেখানে এক বৃদ্ধা হুইলচেয়ারে বসে আছেন। ওই ভিড়ে তিনি ঢোকার সুযোগ পাননি। তাই দূরে থেকেই রণবীরকে দেখছিলেন তিনি।

এটা নজরে পড়ার পর রণবীর নিজেই ভিড় ঠেলে এগিয়ে যান ওই বৃদ্ধার দিকে। নীল রঙের স্যুট পরা রণবীর হাতে তুলে নেন একটি সুন্দর গোলাপি গোলাপ। তারপর হাঁটু গেড়ে বসে পড়েন ওই বৃদ্ধার সামনে। পুরো ঘটনা তখন ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সকলে। বৃদ্ধা ফুলটি গ্রহণ করেন। তারপর রণবীরের গালে চুম্বন করেন। রণবীর তাঁর ডান হাতের আঙুলগুলো চেপে ধরেন। তারপর জড়িয়ে ধরেন ওই বৃদ্ধাকে। গোটা ঘটনা অনেকেরই ক্যামেরায় বন্দি হয়। যা পরে ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।

আপাতত রণবীর ব্যস্ত ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়কে সামনে রেখে তৈরি সিনেমা ‘৮৩’-র শ্যুটিংয়ে। যে সিনেমায় তিনি কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন আর দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন কপিলপত্নী রোমার চরিত্রে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026