Entertainment

সুইৎজারল্যান্ডে পথচলা শুরু রণবীরের নামাঙ্কিত ট্রেনের

বলিউড তারকা রণবীর সিংয়ের নামে জুড়ল নতুন পালক। সুইৎজারল্যান্ডে আস্ত একটা ট্রেন নিজের নামে করে ফেললেন ৩২ বছরের বলিউড অভিনেতা। ট্রেনের নাম ‘রণবীর অন ট্যুর’। এই প্রথম কোনও ভারতীয় অভিনেতার নামে সুইৎজারল্যান্ডের ট্রেনের নামকরণ করা হল। আসলে ছবির মত সুন্দর দেশটির জেন ওয়াই প্রজন্মের হার্টথ্রব রণবীর সিং। সুইৎজারল্যান্ডে ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ খ্যাত অভিনেতার জনপ্রিয়তা তুঙ্গে। সে কথা মাথায় রেখেই এবং ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশের পর্যটকদের আকর্ষণ করার উদ্দেশ্যেই রণবীরের নামে ট্রেনের নামকরণ করার সিদ্ধান্ত নেয় সুইৎজারল্যান্ডের পর্যটন দফতর। সোমবার থেকে শুরু হল পর্বত প্রদেশের বুক চিরে ‘রণবীর অন ট্যুর’-এর ঝমঝমিয়ে পথ চলা। সুইৎজারল্যান্ডের গোল্ডেন লাইন হয়ে আল্পস পর্বত পর্যন্ত সীমায়িত এই ট্রেনের গতিপথ। প্রসঙ্গত রণবীর সুইৎজারল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল প্রয়াত যশ চোপড়া প্রযোজিত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবিতে রাজ ও সিমরন অর্থাৎ শাহরুখ খান ও কাজলের খুনসুটিতে ভরপুর প্রেমে ভর করে সুইৎজারল্যান্ডের নৈসর্গিক মনোরম দৃশ্য রূপোলী পর্দায় ফুটিয়ে তুলেছিলেন যশ চোপড়া। সুপারহিট ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র হাত ধরে শাহরুখে মজে যান সুইৎজারল্যান্ডবাসী। এর পরেই বলিউডের অন্যতম পছন্দের ‘শ্যুটিং ডেস্টিনেশন’ হয়ে ওঠে সুইৎজারল্যান্ড। এই ক’বছরে বহু অভিনেতা-অভিনেত্রীর পা পড়েছে সুইৎজারল্যান্ডে। তবে আস্ত একটা ট্রেনের ‘নাম’ হয়ে উঠতে পারেননি কেউই। এমনকি শাহরুখ খানও নন। সেখানে রণবীরের এই প্রাপ্তি অবশ্যই ভারতবাসীর জন্য গর্বের। — ছবি – সৌজন্যে – ট্যুইটার

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026