Entertainment

নিজের ধর্ম হারানোর কথা বলে ট্রোলড হলেন রণবীর সিং

বিতর্ক ও সঞ্জয় লীলা বনশালি, ২টো এখন প্রায় সমার্থক শব্দ হয়ে উঠেছে। দেবদাস, বাজীরাও মস্তানীর পর এবারে পদ্মাবতী নিয়ে বিতর্ক তুঙ্গে। ঠিক সেইসময় আগুনে ঘি ঢাললেন বলিউড তারকা রণবীর সিং। পদ্মাবতী সিনেমায় আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীরকে। সম্প্রতি দাড়ি-গোঁফে ঢাকা আলাউদ্দিনের খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন হিরো রণবীর। ফ্যানদের মনে ঝড় তুলতে তাঁর নতুন অবতারের ছবি পোস্ট করেছেন একটি সোশ্যাল সাইটে। ছবির নিচে তিনি একটি ক্যাপশন দিয়েছেন। ক্যাপশনে নিজের ধর্ম হারানোর কথা বলেছেন রণবীর। এরপরেই ট্রোলড হতে হয় তাঁকে। এমন মন্তব্য করার জন্য কংগ্রেস তাঁকে কত পারিশ্রমিক দিয়েছে, এ প্রশ্নও করা হয়।

পদ্মাবতী সিনেমায় একজন রাজ-ঘরানার হিন্দু রমণীর সঙ্গে আলাউদ্দিনের ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে, এমন অভিযোগ নিয়ে এমনিতেই রাজনৈতিক জলঘোলা চলছে। ঠিক সেই মুহুর্তে রণবীরের এমন আলটপকা মন্তব্যকে বোকামি ও অপ্রাসঙ্গিক বলে মনে করেছেন তাঁর ভক্তেরা। জল্পনা যাই হোক। রণবীরের ক্যাপশনটি আসলে একটি গান থেকে নেওয়া। তাই রণবীর জেনেশুনে ঐ বিশেষ লাইনটির ব্যবহার করেছেন বলে মনে করছেন তাঁর ভক্তেরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026