Entertainment

দীপিকার কড়া শাসন মেনে চলতে হয় তাঁকে, সর্বসমক্ষে মুখ খুললেন রণবীর

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের দাম্পত্য জীবনে রণবীরকে দীপিকার কড়া শাসন মেনে চলতে হয়। তার এদিক ওদিক হয়না। এবার মুখ খুললেন রণবীর।

দাম্পত্যের অনেকগুলো দিন কাটিয়ে এবার মুখ খুললেন রণবীর সিং। জানালেন স্ত্রী দীপিকা পাড়ুকোনের কড়া শাসন মেনে চলতে হয় তাঁকে। একটি বিশেষ ক্ষেত্রেই অবশ্য দীপিকার কথার নড়চড় করতে পারেননা তিনি। কি সেই ক্ষেত্র বাড়িতে যা রণবীর মেনে চলেন?

রণবীর সিং নানা চরিত্রে অভিনয় করেন। পর্দায় তাঁকে নানা চরিত্রে দেখেছেন দর্শকরা। একটি সিনেমার পর অন্য সিনেমায় যে চরিত্র বদল তাঁর হয়, তার জন্য বেশ কিছু প্রস্তুতি তাঁকে নিতে হয়। এই একটি চরিত্র থেকে অন্য চরিত্রে নিজেকে বদলে ফেলাটা দীপিকার পরামর্শেই তাঁকে করতে হয়।

করণ জোহরের একটি শোতে এসে রণবীর বলেন এক্ষেত্রে দীপিকার কড়া শাসন মেনে চলেন তিনি। কীভাবে এই চরিত্র বদলের সঙ্গে তাঁকে কেমন দেখতে লাগবে সেটাও বদলে ফেলতে হবে তার পুরো নির্দেশটাই রণবীরকে মানতে হয় দীপিকার কথায়।

দীপিকা যেভাবে তাঁকে তাঁর লুক বদলে ফেলতে নির্দেশ দেন সেভাবেই নিজেকে বদলে ফেলেন রণবীর। দীপিকাও মেনে নেন যে রণবীর এক্ষেত্রে তাঁর কথা শোনেন। তিনি যেভাবে বলেন তা করেন।

ফলে সকালে যে লুক নিয়ে রণবীর বাড়ি থেকে বার হন রাতে একদম অন্য লুক নিয়ে ফিরে আসেন। রণবীর ও দীপিকা ২০১৮ সালের ১৪ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন। ইতালিতে তাঁদের বিয়ে ঘিরে কৌতূহলের পারদ চড়েছিল বিনোদন জগতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026