Entertainment

সুতোহীন শরীরে এবার ক্যামেরার সামনে রণবীর

তিনি সর্বদাই খবরে ভেসে থাকেন। এবার একটি নতুন চমক দিলেন তিনি। পোশাকহীন অবস্থায় ক্যামেরার সামনে পোজ দিলেন। যা দেখে শুরু হয়েছে হাসিঠাট্টাও।

তাঁর সিনেমা এখন খুব একটা চর্চায় নেই ঠিকই, তবে তিনি চর্চায় নেই এমনটা নয়। বলিউড তারকা হলেও তিনি কেবল সিনেমার হাত ধরেই প্রচারের আলোয় থাকেন না। বরং প্রচারের আলো কীভাবে সময় সময় শুষে নিতে হয় তা তিনি বিলক্ষণ জানেন।

তাই কখনও বেয়ার গ্রিলসকে চুমু খাওয়া তো কখনও শাহরুখ খানের বাড়ি মন্নতের পাশেই ১১৯ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি কেনা। রণবীর সিং থেমে থাকেন না। এবার সেই তালিকায় নতুন সংযোজন শরীরে এক টুকরো সুতো ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়ানো।

নিউ ইয়র্কের ম্যাগাজিন পেপার-এর হয়ে এবার তাঁর সম্পূর্ণ দেহ উন্মুক্ত করলেন রণবীর সিং। ছবিগুলি একটি কার্পেটের ওপর তোলা হয়। সেই ফটোফিচারে রণবীরের খোলা দেহ, তাঁর চুলের স্টাইল, তাঁর একটা আলগা বেপরোয়া ভাব ছবিগুলিকে অন্য মাত্রা দিয়েছে।

রণবীর অবশ্য এভাবে ক্যামেরার সামনে সম্পূর্ণ পোশাকহীন হওয়া নিয়ে বিব্রত নন। বরং তিনি জানিয়েছেন তিনি বেজায় খুশি। নিজেকে বিভিন্নভাবে পরখ করে দেখতে চাইছেন তিনি। সবদিক থেকেই তিনি কতটা দ্রুত মানিয়ে নিতে পারছেন এটা তারও একটা পরীক্ষা ছিল বলে মনে করছেন রণবীর।

রণবীর তাঁর এই নয়া অবতারে ছবি তোলা নিয়ে বিব্রত না হলেও ইন্টারনেটে কিন্তু এ নিয়ে হাসিঠাট্টা শুরু হয়েছে। একের পর এক মিম সামনে আসছে।

কোথাও রণবীর পোশাকহীনভাবে মাকড়সার জালে চড়ছেন, কোথাও কার্পেটে তাঁর শুয়ে থাকার ছবি বা বসে থাকার ছবি নিয়ে থাকছে মজার বক্তব্য।

রণবীর সিংকে আগামী দিনে দেখা যেতে চলেছে রোহিত শেঠির সিনেমা সার্কাস-এ। যা চলতি বছরের বড়দিনের সময় মুক্তি পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026