ফাইল : রণধীর কাপুর, ছবি - আইএএনএস
চিত্রতারকা রণধীর কাপুরও করোনায় আক্রান্ত হলেন। তাঁকে হোম আইসোলেশনে রাখেনি পরিবার। ভর্তি করা হয়েছে হাসপাতালে।
গত বুধবার রাতেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন চিকিৎসকেরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল।
করিশ্মা কাপুর ও করিনা কাপুরের বাবা রণধীর কাপুরের বয়স এখন ৭৪ বছর। তাই পরিবার তাঁকে নিয়ে উদ্বিগ্ন। গত বছরই ভাই ঋষি কাপুরের মৃত্যু হয়েছে। এবছর মৃত্যু হয়েছে আর এক ভাই রাজীব কাপুরের।
এখন তাঁর প্রজন্মের কাপুর পরিবারে রণধীরই জীবিত। কদিন আগে রণবীর কাপুরও করোনা সংক্রমণের শিকার হন। এবার জ্যাঠা রণধীর কাপুরও করোনা সংক্রমিত হলেন।
কাপুর পরিবারের পক্ষ থেকে রণধীর কাপুরের অবস্থার খোঁজ নেওয়া চলছে। বলিউডের অনেক তারকাও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। উদ্বেগ আরও বাড়িয়েছে ঋষি কাপুর ও রাজীব কাপুরের প্রয়াণ। যা মাত্র কয়েক মাসের ব্যবধানে সংঘটিত হয়েছে।
মহারাষ্ট্রের পরিস্থিতি এখন শোচনীয়। বলিউডেও বারবার করোনা থাবা বসিয়েছে। প্রাণও কেড়েছে প্রথিতযশা মানুষজনের। করোনা দ্বিতীয় ঢেউ মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে টিনসেল টাউনেও ছড়িয়েছে।
চিত্র তারকারা তো সংক্রমিত হচ্ছেনই, সেইসঙ্গে অনেক কলাকুশলীও সংক্রমিত হচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…