ফাইল : রণদীপ হুডা, ছবি - আইএএনএস
১৯টা বছর কম কথা নয়। এই ১৯ বছরে মীরা নায়ার তাঁর সিনেমায় অভিনয় করার জন্য রণদীপ হুডাকে ডাকেননি। সেই শেষবার মনসুন ওয়েডিংয়ে অভিনয় করেন রণদীপ। তারপর থেকে মীরার ছবিতে ডাক পাননি। অবশেষে ফের ডাক পেলেন। রণদীপকেই সুটেবল বয় বলে মনে হয়েছে মীরার। আর তাই ডাক। মীরা নায়ার তাঁর নয়া ওয়েব সিরিজের জন্য রণদীপ হুডাকে কাস্ট করছেন। বিখ্যাত লেখক বিক্রম শেঠ-এর সাড়াজাগানো লেখা ‘অ্যা সুটেবল বয়’। সেই কাহিনি অবলম্বনেই মীরা নায়ার তৈরি করছেন সুটেবল বয়। তাতেই জায়গা পাচ্ছেন রণদীপ।
রণদীপ হুডা সংবাদ সংস্থা আইএএনএস-র কাছে স্বীকার করেছেন যে তিনি মীরা নায়ারের সঙ্গে কাজ করছেন। তবে তাঁর চরিত্র নিয়ে তিনি এখনই কিছু বলতে নারাজ। তাঁর মতে, এ নিয়ে আলোচনার সময় এখনও আসেনি। অ্যা সুটেবল বয় লেখাটি ভারত স্বাধীন হওয়ার ঠিক পরে পরেই ৪টি পরিবারের জীবন, ভালবাসা, দৈনন্দিন টানাপোড়েনকে নিয়ে লেখা একটি সুখপাঠ্য। এখন সেই গল্পকে পর্দায় মীরা কেমন করে ফোটান তা অবশ্যই দেখার।
তবে নিউইয়র্ক নিবাসী মীরা নায়ার যে চলচ্চিত্র নির্মাণে দক্ষ তার প্রমাণ তিনি আগেই দিয়েছেন। ফলে প্রত্যাশা থাকছেই। রণদীপ ছাড়াও বলিউডের বেশ কয়েকটি পরিচিত মুখ থাকছে এই ওয়েব সিরিজে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…