Entertainment

আলিয়াকে নিয়ে দিল্লি ছুটলেন রণবীর

পারিবারিক একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই যোগ দিতে দিল্লি আসেন অভিনেতা ঋষি কাপুর ও তাঁর স্ত্রী নীতু কাপুর। পারিবারিক অনুষ্ঠানে বাবা-মা এলেও মুম্বইতেই ছিলেন ছেলে রণবীর। কিন্তু দিল্লিতে হাজির হওয়ার পর ঋষি কাপুরের শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। সঙ্গে ছিলেন নীতু কাপুর। সেই খবর পৌঁছয় মুম্বইতে ছেলে রণবীরের কাছে।

বাবা হাসপাতালে। একথা শোনার পর সব কাজ ফেলে দিল্লির বিমান ধরেন রণবীর। ডেকে নেন বান্ধবী আলিয়াকেও। ঋষি কাপুর অবশ্য নিজেই জানিয়েছেন তাঁর অবস্থা স্থিতিশীল। দিল্লিতে আসার পর একটা সংক্রমণের কারণে তিনি অসুস্থ হন। তাঁর চিকিৎসার প্রয়োজন হয়। তিনি মনে করেন দিল্লির দূষণের থেকেও এই সংক্রমণ হয়ে থাকতে পারে।

ঋষি কাপুরের অসুস্থতার কথা শুনে ছেলের ছুটে আসা স্বাভাবিক। কিন্তু তাঁর সঙ্গে আলিয়া ভাটেরও আসাটা নিয়ে বলিউডে বেশ ফিসফাস শুরু হয়েছে। অবশ্য রণবীর-আলিয়ার প্রেম ও তাঁদের বিয়ের সম্ভাবনার কথা নতুন নয়। তবে তা ক্রমশ যেন বিভিন্ন ঘটনা দিয়ে প্রকট হচ্ছে। এর আগে আলিয়াকে ঋষি কাপুর, নীতু কাপুরের সঙ্গে ডিনারে যেতেও দেখা গিয়েছিল। বিয়ে হয়নি এখনও। তবে বাড়ির পুত্রবধূর ভূমিকায় কোনও খামতি রাখছেন না আলিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026