Entertainment

এবার বড়সড় সমস্যার মুখে রাণা দগ্‌গুবাটি

এক সমস্যার মুখে পড়তে হল বাহুবলী সিনেমার বল্লালদেবকে। তাঁকে এদিন ডেকে পাঠায় ইডি। এর আগেই ৪ অভিনেতাকে ডেকে পাঠিয়েছে ইডি।

বাহুবলী সিনেমার বল্লালদেবকে মনে আছে নিশ্চয়ই। সেই বল্লালদেব অর্থাৎ রাণা দগ্‌গুবাটি দক্ষিণী সিনেমার অত্যন্ত পরিচিত মুখ। এমনকি তাঁকে বলিউড সিনেমাতেও দেখা গেছে একাধিকবার। তাঁকে পড়তে হল ইডির জেরার মুখে। মাদক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

এদিন এই দক্ষিণী তারকা ইডি অফিসে আসার আগে থেকেই সেখানে সাংবাদিক, চিত্রগ্রাহকদের ভিড় জমেছিল। রাণাকে কার্যত সকলকে সামলে ইডি অফিসে নিয়ে যেতে হয়। হায়দরাবাদে ইডি দফতরে ২০১৭ সালের একটি মাদক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা।

রাণা দগ্‌গুবাটিকে এর আগেই সমন পাঠিয়েছিল ইডি। তাঁর ব্যাঙ্ক ডিটেলস ও অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্নের মুখে রাণাকে পড়তে হয়েছে বলে খবর।

রাণার আগেই এই মামলায় ৪ অভিনেতা, পরিচালককে ডেকে পাঠিয়েছিল ইডি। যার মধ্যে রয়েছেন দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক পুরী জগন্নাথ, অভিনেত্রী চার্মি কউর, রাকুল প্রীত সিং এবং নন্দু। এঁদের আগেই পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এবার ডাকা হল রাণাকে।

এলএসডি, এমডিএমএ-র মত ক্লাস এ নিষিদ্ধ মাদকের ক্ষেত্রে আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করতে ১০ জন দক্ষিণী সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বকে সমন পাঠিয়েছিল ইডি। তার মধ্যে ৫ জনকে জেরা করল তারা।

এছাড়াও একটি প্রথমসারির ক্লাবের ২ কর্মীকে ডেকে পাঠিয়েছে ইডি। এখনও ইডির জেরার মুখে পড়তে বাকি রয়েছেন অভিনেতা রবি তেজা, রবি তেজার গাড়ির চালক, মুমাইত খান, নভদীপ ও তানিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026