Entertainment

বাহুবলী অভিনেত্রী রামিয়ার গাড়িতে মিলল ১০০টি মদের বোতল

বাহুবলী সিনেমায় রানি শিবগামী-র চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর গাড়ি থেকে উদ্ধার হল ১০০টি মদের বোতল।

চেন্নাই : বাহুবলী সিনেমার অন্যতম চরিত্র রানি শিবগামী। সেই রানি শিবগামীর চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণের প্রথমসারির অভিনেত্রী রামিয়া কৃষ্ণণ। তিনি ফিরছিলেন চেন্নাইয়ের কাছে ইস্ট কোস্ট রোড ধরে। নিজের গাড়িতেই চেন্নাই ফিরছিলেন। সেইসময় রাস্তায় পুলিশের চেকিং চলছিল। ফলে তাঁর গাড়িও আটকায় পুলিশ। রামিয়ার গাড়ি তল্লাশি শুরু করে পুলিশ।

তল্লাশি করতে গিয়ে গাড়ির বুট বা মালপত্র রাখার জায়গা খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের। পুলিশ দেখে সেখানে রাখা রয়েছে ১০০টি মদের বোতল। এরপর গাড়িতেই থাকা রামিয়া কৃষ্ণণের কাছে এই মদের বোতল সম্বন্ধে জানতে চান পুলিশ আধিকারিকরা। কিন্তু রামিয়া জানিয়ে দেন তিনি এই মদের বোতল সম্বন্ধে কিছু জানেন না।

পুলিশ এরপর রামিয়ার গাড়ির চালক সেলভাকুমারকে গ্রেফতার করে। চালকের দাবি ওই মদের বোতল সরকারি দোকান থেকে কেনা হয়েছে, তিনি কিনেছেন। কিন্তু চেন্নাইতে এখনও সরকার মদের দোকান খোলার অনুমতি দেয়নি। ওই চালককে গ্রেফতার করে পুলিশ। অন্য একজন চালক এসে পরে গাড়ি চালিয়ে রামিয়া কৃষ্ণকে চেন্নাই নিয়ে যান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026