Entertainment

শোলে সিনেমার ২০ মিনিট বাদ দিতে হয় সরকারি চাপে, ঘটনার কথা জানালেন রমেশ সিপ্পি

শোলে ভারতীয় সিনেমায় এক মাইলফলক। এই সিনেমার ২০ মিনিট একটা সময় কেটে হলে দেখাতে হয়েছিল। কেন সেই কারণটা এতদিনে জানালেন পরিচালক রমেশ সিপ্পি।

শোলে এমন এক সিনেমা যা ভারতীর সিনেমায় এক ইতিহাস হয়ে চিরদিন থেকে যাবে। প্রজন্মের পর প্রজন্ম এ সিনেমা উপভোগ করবে। কালজয়ী এই সিনেমা মুক্তি পাওয়ার পর একটা সময় আসে যখন তার থেকে ২০ মিনিট কেটে তা হলে দেখাতে হয়। বাদ পড়ে আসরানি ও জগদীপের দমফাটা হাসির অংশগুলি।

যা নিয়ে আবার দর্শকদের একাংশ প্রবল অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু সাময়িকভাবে রাজনৈতিক কারণে তা বাদ দিয়ে দেখানো ছাড়া উপায় ছিলনা। অনেক দর্শক আগে যখন শোলে দেখেছিলেন তখন ওই অংশ ছিল।

দ্বিতীয়বার দেখতে এসে ওই হাসির অংশ না দেখতে পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সেই দর্শকরা। কিন্তু কেন কিছুদিনের জন্য ২০ মিনিট কেটে বাদ দিয়ে সিনেমাটি হলে দেখাতে হয়েছিল? সেই ঘটনার কথা এতদিনে জানালেন শোলে-র পরিচালক রমেশ সিপ্পি।

শোলে ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৭৫ সালের স্বাধীনতা দিবসের দিন। এদিকে তখন ভারতে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। ভারত তখন জরুরি অবস্থার আওতায়।

১৯৭৫ সালের ২৫ জুন ভারতে জরুরি অবস্থা জারি করা হয়। যা ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত বজায় ছিল। এই ২১ মাসের জরুরি অবস্থায় তখন ইন্দিরা গান্ধী সরকার নিয়ম করে সিনেমা হলে রাত ১২টার পর কোনও সিনেমা প্রদর্শন চলবে না।

কিন্তু শোলে বড় সিনেমা। দিনে ৪টি শো দেখাতে গেলে নাইট শো রাত ১২টা পার করে যাচ্ছিল। তাই শোলে নির্মাতাদের ওপর চাপ আসে সিনেমার কিছুটা অংশ কেটে দেখানোর। যাতে তা রাত ১২টার মধ্যে শেষ হয়।

এই রাজনৈতিক কারণে প্রথমে পুরো সিনেমা দেখানো শুরু হলেও পরে সেই ১৯৮ মিনিটের সিনেমা থেকে প্রায় ২০ মিনিট কেটে বাদ দেওয়া হয়। আসরানি ও জগদীপের হাসির অংশ সিনেমা থেকে বাদ পড়ে। এতদিন পর কিছুদিন ২০ মিনিট বাদ দিয়ে শোলে প্রদর্শনের নেপথ্য কাহিনি প্রকাশ্যে আনলেন পরিচালক রমেশ সিপ্পি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026