ফাইল : গুরুশিষ্য - রমাকান্ত আচরেকর ও শচীন তেন্ডুলকর, ছবি - আইএএনএস
বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শচীন তেন্ডুলকরের ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকর। শুধু শচীনের মত বিশ্ববরেণ্য ক্রিকেটার বলেই নয়, বিনোদ কাম্বলি, প্রবীণ আমরে, সমীর দিঘে, বলবিন্দর সিংয়ের মত ক্রিকেটারও তাঁর হাত দিয়েই তৈরি হয়েছেন। ভারতীয় ক্রিকেটে দিকপাল হিসাবে সামনে এসেছেন। সেই প্রবাদপ্রতিম ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকর ৮৭ বছর বয়সে চলে গেলেন। মুম্বইয়ের বাসিন্দা আচরেকর বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
রমাকান্ত আচরেকরের মৃত্যুতে ট্যুইট করে শোক প্রকাশ করেছে বিসিসিআই। কোচ হিসাবে দেশের সবচেয়ে বড় পুরস্কার দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছিলেন রমাকান্ত আচরেকর। তাঁকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করে ভারত সরকার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…