National

খুশির ইদে মাতোয়ারা গোটা দেশ

কেরালায় পালিত হয়েছে গত শুক্রবার। আর বাকি ভারতে ইদ পালিত হচ্ছে আজ। খুশির ইদে সকাল থেকেই মাতোয়ারা মুসলিম ধর্মাবলম্বীরা। ইদ-উল-ফিতর। এক মাসের কঠোর নিষ্ঠায় পবিত্র রমজান মাস পালনের পর আসে এই দিনটা। যেদিন মুসলিম ধর্মাবলম্বী মানুষ মেতে ওঠেন খুশিতে। চলে কোলাকুলি, মিষ্টিমুখ, উপহার বিনিময়। সঙ্গে দেদার খাওয়া দাওয়া। অনেকের বাড়িতেই নিমন্ত্রণ থাকে আত্মীয় পরিজনদের। নতুন জামার গন্ধে প্রতিটি মুহুর্ত যেন মুঠো করে খুশি বিলিয়ে দেয় সকলের মধ্যে।

ইদে দরিদ্রদের মধ্যে উপহার বিলিরও রেওয়াজ আছে। তবে সবার আগে থাকে সকালেই ইদের বিশেষ নমাজ। ইদের চাঁদ দেখা গেলে তবে শুরু হয় ইদ। সকালে মসজিদে মসজিদে পড়া হয় ইদের নমাজ। কলকাতার রেড রোডে প্রতি বছরের মত এবছরও ইদের নমাজের আয়োজন করা হয়েছিল। নমাজে অংশ নেন বহু মানুষ। নমাজের পর সব বয়সের মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি করে অভিনন্দন জানান।

রাজ্যের পাশাপাশি দেশ জুড়েও এদিন সর্বত্র পালিত হচ্ছে ইদ। দিল্লিতেও এদিন বিশেষ নমাজ পাঠের আয়োজন করা হয়েছিল। ইদ উপলক্ষে এদিন সকলকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026