Entertainment

মিয়া-র পর এবার কাকে নিয়ে ছবি, জানালেন রামগোপাল

একটু অন্য ঘরানার সিনেমা। সে ভৌতিক হোক বা আধিভৌতিক, রোমাঞ্চকর হোক বা অন্ধকার জগত। বিভিন্ন ধরনের সিনেমা তৈরিতে হাত পাকিয়ে ফেলেছেন তিনি। এমনকি বিশ্বের অন্যতম এক পর্নস্টারকে নিয়েও এক ভিন্ন ঘরানার সিনেমা বানিয়ে তাক লাগিয়েছেন। তিনি রামগোপাল বর্মা। যাঁকে সারা ভারত জানে হিট সিনেমা এবং একটু অন্য ধরনের সিনেমা তৈরির জন্য। সেই রামগোপাল বর্মা বোধহয় এবার ক্যামেরার পিছনে দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত! তাই এবার ক্যামেরার সামনে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ব্যাপারটা কেমন? রামগোপাল বর্মা তাঁর সিনেমাতেই নিজেকে অভিনেতা রূপে প্রকাশ করতে চলেছেন। একটি দ্বিভাষিক সিনেমা বানাচ্ছেন তিনি। নাম কোবরা। সিনেমাটি তিনি ও অগস্ত্য মঞ্জু ২ জনে পরিচালনা করছেন। সিনেমায় একটি চরিত্রে দেখা যাবে রামগোপাল বর্মাকে। গত রবিবার ছিল তাঁর ৫৭ তম জন্মদিন। দিনটিকে সামনে রেখে ট্যুইট করেন আরজিভি। আর সেই ট্যুইটেই ঘোষণা করেন এবার পর্দায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

কোবরা সিনেমাটি এক ভয়ংকর দুষ্কৃতিকে নিয়ে তৈরি। সিনেমায় এক গোয়েন্দা আধিকারিকের চরিত্রে দেখা যাবে আরজিভি-কে। তাঁর অভিনেতা হিসাবে কাজ করার কথা ঘোষণার পর রামগোপালকে অভিনয় জগতে স্বাগত জানিয়েছেন তাঁর সঙ্গে একাধিক সিনেমায় কাজ করা অমিতাভ বচ্চন। প্রত্যুত্তরে নিজের নতুন যাত্রা শুরুতে তাঁকে অভিনন্দন জানানোর জন্য বচ্চনকে ধন্যবাদ জানিয়েছেন রামগোপাল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কন্যা রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

তুলা রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃশ্চিক রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

ধনু রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026