Entertainment

অভিনেত্রীর পায়ের আঙুল মুখে পুরে নিলেন পরিচালক রামগোপাল বর্মা

অভিনেত্রীর পায়ের কাছে বসে তাঁর আঙুল চুষে রাতারাতি খবরে উঠে এলেন পরিচালক রামগোপাল বর্মা। রঙ্গিলার পরিচালকের এমন কাণ্ডে হতবাক সিনেমা জগত।

পরিচালক রামগোপাল বর্মা নামটার ভারতীয় সিনেমায় একটা নিজস্ব স্থান রয়েছে। কারণ তাঁর হাত দিয়ে এমন সব সিনেমা দর্শকের কাছে পরিবেশিত হয়েছে যা কখনও শিহরণ জাগিয়েছেন, কখনও ভাবিয়েছে, কখনও চমকে দিয়েছে।

সেই তালিকায় রয়েছে রঙ্গিলা, সত্য, সরকার সহ অনেক সাড়া জানানো সিনেমা। সবমিলিয়ে রামগোপাল বর্মার সিনেমা মানেই একটা নতুন কিছু পাওয়া। সেই প্রসিদ্ধ পরিচালকের একি হল? এটাই এখন সকলের প্রশ্ন।

সৌজন্যে এমন এক ছবি যা অনেককে চোখের পলক ফেলতে দেয়নি। বিশ্বাস করতে পারেননি নিজেদের চোখকে। কারণ সেখানে দেখা গেছে রামগোপাল বর্মা অভিনেত্রী আশু রেড্ডির পায়ের কাছে বসে আছেন।

আশু রেড্ডির পা রামগোপালের হাতে ধরা। পাটিতে তিনি তাঁর মুখ, ঠোঁট ঘষছেন। একসময় পায়ের একটি আঙুল পরিচালক মুখেও পুরে নিলেন।

আঙুল নিজের মুখের মধ্যে পুরে চুষছেন তাও দেখা গেছে। এটা কোনও সিনেমার দৃশ্য কিন্তু নয়। এই ছবি নিজেই শেয়ার করেছেন রামগোপাল।

পরিচালক নিজেই এর একটি ক্যাপশনও দিয়েছেন। তিনি লিখেছেন, তিনি নিজে ভয়ংকর আর সঙ্গে রয়েছেন দ্বিগুণ ভয়ংকর আশু রেড্ডি।

আশু রেড্ডি তেলেগু বিগ বস-এও অংশ নিয়েছিলেন। এই ভিডিও কিন্তু রামগোপালকে কিছুটা হলেও মিশ্র প্রতিক্রিয়ার সম্মুখীন করেছে। বলিউড সহ ভারতের তামাম সিনেমা জগতেই এ নিয়ে চর্চা শুরু হয়েছে। ঠিক কেন তিনি এমনটা করলেন তাও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026