Entertainment

হানিপ্রীত তাঁর ‘সতীন’ হওয়ার ভয় পেত, চাঞ্চল্যকর দাবি রাখি সাওয়ান্তের

একজন সবসময় বিতর্ককে সাথেই নিয়েই চলতে ভালোবাসেন। আর একজনের নাম উচ্চারণমাত্রেই ‘বিতর্ক’ তৈরি হয়। প্রথমজন হলেন দেশবাসীর কাছে ‘ড্রামা কুইন’ হিসেবে পরিচিত রাখি সাওয়ান্ত। আর দ্বিতীয় জন ডেরা সচ্চা সৌদার ‘কলঙ্কিত’ গুরু রাম রহিমের ‘দত্তক’ কন্যা হানিপ্রীত ইনসান। এই দুই বিতর্কিত মহিলা এবার একে অপরের যুযুধান প্রতিপক্ষ। তবে সেই লড়াইয়ে হুংকার এসেছে হানিপ্রীতের তরফ থেকেই। কারণটা অবশ্যই রাখির বেফাঁস মন্তব্য। যার জন্য ক্ষমা না চাইলে ৫ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে তাঁকে।

ডেরা সচ্চা সৌদার জীবন অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয় করতে চলেছেন রাখি। সেই বিষয়ে কথা বলতে গিয়েই রাম রহিমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা জানান রাখি। স্বঘোষিত গুরু রাম রহিমের সাথে তাঁর সম্পর্ক ভালোভাবে নেয়নি হানিপ্রীত, এমনটাই দাবি করেছেন রাখি। তাঁর এও দাবি, রাখি রাম রহিমকে বিয়ে করে তার ‘সতীন’ হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করেছিলেন হানিপ্রীত।

তাঁর এই মন্তব্যই আগুনে ঘি ঢেলে দেয়। হানিপ্রীত তার পালক বাবার মত জেলে থাকলেও চুপ করে বসে থাকেননি তার মা। মেয়ের সম্মানহানির অভিযোগে সরব হয়েছেন হানিপ্রীতের জন্মদাত্রী মা আশা তানেজা। হয় রাখিকে তাঁর ‘আলটপকা’ মন্তব্যের জন্য ১ মাসের মধ্যে ক্ষমা চাইতে হবে। নাহলে অসম্মানজনক কথা বলার অভিযোগে ৫ কোটি টাকা জরিমানা দিতে হবে। এই মর্মে রাখির কাছে এর মধ্যে আইনি নোটিসও পাঠিয়েছেন হানিপ্রীতের মা। এখন দেখার, এই নতুন সমস্যা কিভাবে সামলান একসময়ে রাম রহিম ঘনিষ্ঠ হওয়ার দাবি করা রাখি সাওয়ান্ত।

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026