Kolkata

ছোট হাতে বড় রাখি

ছোট্ট ছোট্ট হাতে বড় বড় রাখি। এবার এটাই ট্রেন্ড। ছোটদের জন্য তৈরি হয়েছে বিভিন্ন কার্টুন চরিত্রদের নিয়ে রাখি। ছোটরা ভালবাসে বেন ১০, ডোরেমন, ছোটা ভীম, টেডি বেয়ার। সারাদিন বন্ধুত্ব এদের সঙ্গে। খেলা, খাওয়া, বিনোদন সব ক্ষেত্রেই ছোটদের পছন্দ কার্টুন চরিত্ররা। তাই তাদের পছন্দের কথা মাথায় রেখে রঙিন বন্ধনের উৎসব রাখিতেও ছোটদের জন্য ডোরেমন, ছোটা ভীমদের রমরমা।

রাখির মানে অত বেশি বোঝে না ছোটরা। বেশিরভাগই জানে না রাখির ইতিহাস। কেউ জানলেও জানে আবছা। তাদের কাছে রাখি মানে গিফট, কেক, পেস্ট্রি, প্যাটিস, চকলেট, আর হাতে বাঁধা রাখি। এক সময় বাচ্চাদের জন্য বিশেষ কোনও রাখি পাওয়া যেত না। ক্রমে বাজারে এসেছে ছোটদের জন্য আকর্ষণীয় সব রাখি। এবারও রাখির বাজারে ছোটোদের জন্য সাজানো রয়েছে তাদের প্রিয় চরিত্রগুলোর আদলে তৈরি রাখি। কোনওটি তৈরি প্লাস্টিকের, কোনওটি স্পঞ্জের। দাম ১০ থেকে ২০ টাকা। বাড়ির খুদে সদস্যটির খুশির কথা ভেবে সেগুলির দিকেই মন দিচ্ছেন বড়রা। এদিকে রবিবার রাখি বন্ধন উৎসব হলেও রাখির দোকানগুলিতে গত বৃহস্পতিবার থেকেই উপচে পড়া ভিড়। চুটিয়ে চলছে রাখি কেনা। সেখানে ছোটদের রাখির চাহিদা কিন্তু বেশ চোখে পড়ার মতন। অনেকে আবার বাবা-মা বা বড়দের সঙ্গে এসে নিজে পছন্দ করে নিচ্ছে রাখি। ছোটদের জন্য আলাদা করে রাখির বাজার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাল ব্যবসাও দিয়েছে। সেইসঙ্গে হাসি ফুটিয়েছে ছোটদের মুখে। — প্রতিবেদক – প্রিয়া মুখোপাধ্যায়

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026