Feature

রাখিবন্ধন অশুভ উৎসব, ৮০০ বছরে কোনও বোন ভাইকে রাখি পরান না এখানে

এ অঞ্চলের প্রতিটি পরিবার বিশ্বাস করে রাখিবন্ধনের দিনটি অশুভ। তাই এখানে গত ৮০০ বছরে কেউ কখনও রাখি পালন করেননি।

সারা দেশে যখন রাখি উৎসব কবে আসবে সেই আশায় দিন গোনেন মানুষজন। ভাই বোনের এই সুন্দর উৎসবে কার্যত মেতে ওঠেন সকলে। তখন ভারতেরই একটি এলাকা অশুভ দিন হিসাবে পালন করেন এই উৎসবের দিনটা।

এই দিনে ওই এলাকা জুড়ে সব মানুষ এক বিমর্ষ দিন কাটান। এমনকি কর্মসূত্রে যাঁরা ওই গ্রামের বাইরেও থাকেন তাঁরাও রাখিবন্ধন উৎসবে শামিল হন না। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেন না। রাখি পরা তো দূরের কথা।

কিছুদিনের কথা নয়। ৮০০ বছর ধরে এই এলাকায় রাখিবন্ধন পালিত হয়না। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই নিয়ম মেনেও আসছেন সকলে।

এমনকি কথিত আছে মাঝে কয়েকজন গ্রামবাসী রাখি পালন করার চেষ্টা করেন। কিন্তু যাঁরাই পরিবারে রাখি পালন করেন তাঁদের পরিবারেই তারপর কোনও না কোনও খারাপ কিছু ঘটে। তারপর থেকে কেউ কখনও রাখি পালনের কথা মাথায় আনেন না।

গাজিয়াবাদের মুরাদানগরের সুরানা গ্রাম এখনও ৮০০ বছর পুরনো স্মৃতি বয়ে বেড়ায়। কি হয়েছিল সেদিন? স্থানীয়রা জানাচ্ছেন, ১২০৬ সালের কথা। এই গ্রামের নাম তখন ছিল সোহানগড়। সেখানে আক্রমণ করেন মহম্মদ ঘোরি।

গোটা গ্রামে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু নির্বিশেষে তিনি সকলকে হত্যা করেন। একজনও বাঁচতে পারেননি। দিনটা ছিল রাখিবন্ধনের দিন।

সেদিন মাত্র ১ জন বেঁচে যান। ওই গ্রামের এক মহিলা সন্তানসম্ভবা হওয়ায় তিনি তখন পিতৃগৃহে ছিলেন। তাই তিনি বেঁচে যান। পরে তাঁর যমজ সন্তান হয়। তাঁরা ২ জন এই জনপ্রাণিহীন গ্রামে ফিরে আসেন। এখানে থাকতে শুরু করেন।

তাঁদের সঙ্গে আসেন ছাবারিয়া গোত্রের ১০০ জন ক্ষত্রিয় আহির রাণা। এঁরা এই গ্রামে বসবাস শুরুর পর এখন এই গ্রামের জনসংখ্যা ২২ হাজার। কিন্তু তাঁরা কেউ কখনও রাখি পালন করেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026