Entertainment

দারুণ খাবারের জন্যই সিনেমাটা এত সফল, সেই কাহিনি বললেন পরিচালক

খাবারের জন্যই এই সিনেমাটা দাঁড়িয়ে গেল। কিন্তু খাবারের সঙ্গে সিনেমার ভাল খারাপের কি সম্পর্ক? সেটাই পরিস্কার করলেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহেরা।

বিখ্যাত অ্যাথলিট মিলখা সিংয়ের জীবন নিয়ে তৈরি সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’ বিখ্যাত পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহেরার অন্যতম সফল সিনেমাগুলির একটি। ভাগ মিলখা ভাগ সিনেমার সুর সিনেমাটিকে হাত ধরে সাফল্যের দিকে আরও কিছুটা এগিয়ে দিয়েছে।

কিন্তু রাকেশের মতে, এই সবকিছুর পিছনে রয়েছে খাবার। ১০ বছর পার করা সেই বিখ্যাত সিনেমায় খাবার কীভাবে সাফল্যের সিঁড়ি তৈরি করল সেই কাহিনি শোনালেন পরিচালক।

পরিচালক সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, যখন সিনেমার শ্যুটিং চলছিল এবং গানও তৈরি হচ্ছিল, তখন সকালে ও সন্ধেয় তিনি নিজে রান্না করতেন। একইভাবে রান্নায় লেগে পড়তেন সুরকার ত্রয়ী শঙ্কর এহসান লয়-এর শঙ্কর। অর্থাৎ শঙ্কর মহাদেবন।

গায়ক সুরকার শঙ্কর মহাদেবন একজন ভাল রাঁধুনিও। পরিচালক জানান, তাঁরা যখনই সকালে ও বিকেলে সুর নিয়ে আলোচনায় বসতেন তখন তাঁদের একটাই বিষয় নিয়ে কথা হত। ওইদিন কি খাবার খাওয়া হবে?

খাবার আলোচনার কার্যত মধ্যমণি হয়ে থাকত। পরিচালকের মতে, খেতে খেতে কথা বলার ফাঁকে কখন যে এই সিনেমার পুরো সুরটা তৈরি হয়ে গিয়েছিল তা তাঁরাও বুঝে উঠতে পারেননি।

রাকেশ ওমপ্রকাশ মেহেরা, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @rakeyshommehra

রাকেশ ওমপ্রকাশ মেহেরা আরও জানান, ও রঙ্গরেজ বলে যে গানটি জনপ্রিয় হয় তা তৈরি হয়েছিল দারুণ একটা লাঞ্চের পর। সেদিন দারুণ খাওয়াদাওয়া হয়েছিল। তারপরই এই গানটি তৈরি হয় খুব দ্রুত।

তাই পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহেরার মতে, ভাগ মিলখা ভাগ সিনেমার গান ও সুর খুবই জনপ্রিয় হয়। আর তার পিছনে ছিল কাজের ফাঁকে দারুণ দারুণ খাবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026