ফাইল : রাকেশ রোশন, ছবি - আইএএনএস
যুবা বয়সে হিরো হিসাবে পর্দা কাঁপিয়েছিলেন তিনি। পরে সিনেমা নির্দেশক হিসাবেও সমান সফল। ছেলে হৃতিক রোশনকেও প্রথম সামনে আনেন তিনি। নিজের সিনেমা ‘কহো না… প্যার হ্যায়’-তে।
কার্যত পুত্রের কেরিয়ার তৈরি হয় তাঁর নির্দেশনাতেই। সেই রাকেশ রোশন গলার ক্যানসারে আক্রান্ত। একথা জানিয়েছেন পুত্র হৃতিক রোশনই। তবে ক্যানসার এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। মঙ্গলবার তাঁর একটি অপারেশন হয়।
রাকেশ রোশনের দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল সাইটে লিখেছেন পুত্র হৃতিক। এছাড়াও অমিতাভ বচ্চন, সঞ্জয় কাপুর, দর্শন কুমার, বিশাল দদলানি সহ টিনসেল টাউনের অনেক নামীদামী মানুষ রাকেশ রোশনের আরোগ্য কামনা করেছেন। প্রসঙ্গত রাকেশ কন্যা সুনয়না রোশনও একসময়ে ক্যানসারে আক্রান্ত ছিলেন। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…