Business

স্বপ্নের পাখি ডানা মেলার ১ সপ্তাহের মধ্যে চলে গেলেন জন্মদাতা রাজা

সবে একটা সপ্তাহ হয়েছে তাঁর স্বপ্নের পাখি আকাশে ডানা মেলেছে। কিন্তু সে সুখ তাঁর সইল না। চলে গেলেন দালাল স্ট্রিটের বিগ বুল।

তাঁর জীবনটাই একটা কাহিনি। ফলে তিনি বারবার চর্চায় উঠে এসেছিলেন। ভারতীয় শেয়ার বাজারের রাজা বলা হত তাঁকে। দালাল স্ট্রিটের বিগ বুল নামে পরিচিত ছিলেন তিনি।

তাঁর একটা টিপসের জন্য অপেক্ষা করে থাকতেন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মানুষজন। সেই মানুষটাই জন্ম দিয়েছিলেন ভারতের আকাশে এক নতুন পাখির। তাঁর বিনিয়োগের হাত ধরেই ভারতের আকাশে গত ৭ অগাস্ট যাত্রী পরিবহণ শুরু করে আকাসা এয়ার।

তাঁর সেই স্বপ্নের আকাসা আকাশে ডানা মেলার পর তার উত্থান আর দেখে যাওয়া হল না রাকেশ ঝুনঝুনওয়ালার। মাত্র ৬২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।

এদিন সকাল পৌনে ৬টায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই তিনি এই হাসপাতাল থেকেই ছাড়া পেয়েছিলেন। কিডনির সমস্যায় ভুগছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা।

পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টান্ট রাকেশ ঝুনঝুনওয়ালা তাঁর প্রখর বুদ্ধি ও শেয়ার বাজারের ওপর অকল্পনীয় দখলের হাত ধরে ৫.৮ বিলিয়ন ডলার বা ৪৬ হাজার ১৮৫ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন। যা তাঁকে ভারতের ৩৬ তম ধনী ব্যক্তি করে তুলেছিল।

রাকেশ ঝুনঝুনওয়ালার সর্বশেষ প্রকল্প ছিল আকাসা এয়ার। তাঁর মৃত্যুতে ভারতীয় শেয়ার বাজারের বড় ক্ষতি হল বলেই মনে করছেন অনেকে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026