রাজু শ্রীবাস্তব, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @rajusrivastavaofficial
ভারতের মত দেশে স্ট্যান্ড আপ কমেডির যুগ শুরু হয়েছে অনেক পরে। এভাবেও যে মানুষকে আনন্দ দেওয়া যায় আর তা একটা পেশা হতে পারে তার শুরুর সারির প্রতিভা ছিলেন তিনি।
ভারতের প্রথম কমেডি শো-এ প্রথম স্থান না পেলেও তিনি মানুষের মন জয় করে নিয়েছিলেন। তারপর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তাঁর বুদ্ধিদীপ্ত হাস্যকৌতুক তো মানুষের মন জয় করতই, সেইসঙ্গে তাঁর মত করে শব্দ পরিবেশন হয়তো আর সম্ভব হবেনা।
মানুষকে হাসাতেন, সঙ্গে নিজেও হাসতেন। আর সেই হাসিমুখটা সকলের মনে গেঁথে দিয়েই তিনি বিদায় নিলেন ইহজগতের রঙ্গ জীবন থেকে।
৪৩ দিনের লড়াই থামিয়ে বুধবার চলে গেলেন রাজু শ্রীবাস্তব। ভারতের হাসির রাজা গজোধর ভাইয়া। এই গজোধর ভাইয়া নামেই সকলে তাঁকে চেনেন। আবার রাজু শ্রীবাস্তব নামেও তিনি সমান পরিচিত।
গত ৯ অগাস্ট দিল্লির একটি জিমে শরীরচর্চা করাকালীন তিনি বুকে ব্যথা অনুভব করেন। প্রায় অজ্ঞান হয়ে পড়েও যান। তাঁকে দ্রুত দিল্লি এইমস-এ নিয়ে যাওয়া হয়। সেখানেই গত ৪৩ দিন ধরে যমে মানুষে টানাটানি চলেছে। ভেন্টিলেশনে ছিলেন তিনি।
চিকিৎসকেরা জানিয়েছিলেন তাঁর মস্তিষ্ক কাজ করা বন্ধ করেছে। তবু প্রাণটা ছিল। ফিরিয়ে আনার লড়াই চলছিল। কিন্তু কোনও চেষ্টাই আর কাজে এল না।
উত্তরপ্রদেশের কানপুরের একটি সাধারণ পরিবারের ছেলে রাজু শ্রীবাস্তব নিজের বুদ্ধি ও হাস্যরসের সহজাত প্রতিভায় ভারতের সকলের পরিচিত হয়ে উঠেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…