রাজপাল যাদব, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @rajpalofficial
প্রশাসনের কাছ থেকে শ্যুটিংয়ের অনুমতি নেওয়া ছিল আগে থেকেই। সেইমত শ্যুটিংও শুরু হয়েছিল। সকালের দিকে শ্যুটিং। কিন্তু শ্যুটিং দেখতে ভিড় জমে যায়।
খোলা রাস্তায় শ্যুটিং হওয়ায় আশপাশে মানুষের ভিড় নতুন নয়। ফলে সিনেমার কলাকুশলী থেকে অভিনেতা, সকলেই নিজের কাজ করছিলেন। শ্যুটিং শুরুও হয়েছিল।
দৃশ্যটি ছিল অভিনেতা রাজপাল যাদব একটি স্কুটারে করে আসবেন। ক্যামেরা রোল হওয়ার পর অভিনেতা পরিচালকের নির্দেশ মেনে স্কুটার চালিয়ে রাস্তা দিয়ে এগোন।
আর ঠিক সেই সময় তাঁর সামনে এসে পড়ে এক ছাত্র। স্কুটারের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই ছাত্রকে সোজা গিয়ে ধাক্কা মারে স্কুটারটি।
বন্ধ হয়ে যায় শ্যুটিং। স্থানীয়দের সঙ্গে কিঞ্চিত বাদানুবাদেও জড়ান সিনেমার সঙ্গে যুক্ত মানুষজন। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়। ওই ছাত্র পুলিশে অভিযোগ দায়ের করে যে তাকে রাজপাল যাদব স্কুটারে ধাক্কা মেরেছেন।
পাল্টা রাজপাল যাদবও পুলিশে অভিযোগ জানান যে শ্যুটিংয়ের সময় ওই ছাত্র সামনে এসে পড়ে। ওই ছাত্রের সঙ্গে শ্যুটিংয়ে বাধা সৃষ্টি করছিলেন আরও কয়েকজনও।
পুলিশ পরে জানায়, যে স্কুটারটিতে রাজপাল যাদব চড়ে শ্যুটিং করছিলেন তা বেশ পুরনো মডেল। যার ক্লাচের তারটি কেটে গিয়েছিল। তারফলে ব্রেক ধরেনি। আর ব্রেকে নিয়ন্ত্রণ রাখতে না পারায় স্কুটারটি ছাত্রকে গিয়ে ধাক্কা মারে।
ছাত্রটির শারীরে অবশ্য কোনও আঘাতের চিহ্ন নেই। তবে পুলিশ জানিয়েছে বিষয়টি আরও খতিয়ে দেখা হবে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাটরা এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…