Entertainment

সিনেমার শ্যুটিং নয়, বাস্তবেই জঞ্জালের বস্তা কাঁধে আবর্জনা কুড়োলেন রাজকুমার রাও

সিনেমার শ্যুটিংয়ের প্রয়োজনে নয়। বাস্তবেই বলিউড তারকা রাজকুমার রাওকে দেখা গেল কাঁধে জঞ্জালের বস্তা নিয়ে আবর্জনা সাফ করতে। সঙ্গে ছিলেন আরও ২ পরিচিত মুখ।

সিনেমার প্রয়োজনে অভিনেতাদের চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কিছু করতে হয়। যা করেন তা বাস্তবে না হলেও ক্যামেরার সামনে তাঁদের করতে হয়। কিন্তু এক্ষেত্রে না সিনেমার শ্যুটিং হচ্ছিল, আর না কোনও পরিচালক রোল ক্যামেরা বলছিলেন। আমজনতার মধ্যেই মিশে কাঁধে জঞ্জালের বস্তা নিয়ে দেখা গেল বলিউড তারকা রাজকুমার রাওকে।

জঞ্জালের বস্তা কাঁধে এগিয়েও চললেন রাজকুমার। তাঁর সঙ্গে ছিলেন ২ অভিনেত্রীও। ছিলেন ঈশা কোপিকর এবং অমৃতা ফড়নবিশ। এঁরাও ওই একই কাজ করলেন। জঞ্জাল কুড়োলেন এবং বস্তায় ভরলেন। কিন্তু কেন সাধ করে এমন কাজে মন দিলেন তথাকথিত সেলেব্রিটিরা?

গণপতি বিসর্জন সবে শেষ হয়েছে মুম্বই শহরে। গণেশ পুজো এ শহরের সবচেয়ে বড় উৎসব। অনেক গণেশ মূর্তির বিসর্জন হয় বিখ্যাত জুহু বিচে।

বিসর্জনের পর জুহু বিচটি জঞ্জালের স্তূপে পরিণত হয়। সেই জঞ্জাল জুহু বিচের সৌন্দর্য নষ্ট করে। এজন্য বিভিন্ন এনজিও-র সঙ্গে হাত মিলিয়ে সমুদ্রসৈকত সাফাই করতে হাতে হাত লাগিয়ে নেমে পড়লেন রাজকুমার রাও, ঈশা কোপিকরের মত সেলেব্রিটিরা।

সকাল ৭টায় কালো টিশার্টে চোখে রোদ চশমা পরে রাজকুমার রাও নেমে পড়েন জঞ্জাল সাফাইয়ে। সঙ্গে ছিলেন ঈশা ও অমৃতা ফড়নবিশও।

স্বাভাবিকভাবেই পাপারাৎজিরা ঘিরে ধরে ছবি তুলতে থাকেন এঁদের এই বিরল উদ্যোগের। সমুদ্রসৈকতে পড়ে থাকা জঞ্জাল নিজেরা হাতে করে তুলে কাঁধে থাকা বস্তায় পুরে ফেলেন রাজকুমার রাওরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026