Entertainment

কি হল যে শাহরুখ খানকে দ্রুত বাথরুম থেকে বেরোতে বললেন রাজকুমার হিরানি

বলিউডের তারকা চিত্রপরিচালক রাজকুমার হিরানি শাহরুখ খানকে দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসতে বললেন। কেন এমনটা বললেন মুন্না ভাইয়ের জন্মদাতা।

বলিউডে তিনি সুপারস্টার নায়কদের মত সুপারস্টার চিত্রপরিচালক। যাঁর সিনেমা মানেই বক্স অফিস নাড়িয়ে দেওয়া সাফল্য। মুন্না ভাই থেকে শুরু করে পিকে, থ্রি ইডিয়টস, সঞ্জু যখনই রাজকুমার হিরানি সিনেমা বানান তা পর্দা কাঁপায়। সঞ্জয় দত্ত, আমির খানের পর এবার তিনি প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন শাহরুখ খানের সঙ্গে। ডঙ্কি সিনেমায় শাহরুখ খানকে নিয়েছেন রাজকুমার। সেই সিনেমা মুক্তি পেতে চলেছে বড়দিনের দিন।

তার আগে রাজকুমার হিরানি এক্স হ্যান্ডলে শাহরুখকে উদ্দেশ্য করে লিখলেন, স্যারজি অব বাথরুম সে বাহার আ যাও, কেয়া কর রহে হো? ট্রেলার দিখানা হ্যায়।

যার সহজ মানে দাঁড়ায় রাজকুমার যেন সিনেমার ট্রেলার কেমন হল তা দেখানোর জন্য শাহরুখ খানকে বাথরুমে দীর্ঘক্ষণ না কাটিয়ে বেরিয়ে আসতে বলছেন।

যার উত্তরে শাহরুখ আবার লেখেন, তিনি এখনই আসছেন। বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। তিনি তখন ব্যস্ত ছিলেন এক্স হ্যান্ডলে সাধারণ মানুষের সঙ্গে চ্যাট করতে।

ফাইল : রাজকুমার হিরানি, ছবি – আইএএনএস

সেখানে শাহরুখ লেখেন, তিনি দুঃখিত। দ্রুত পৌঁছতে হবে রাজকুমারের ডাকে। নাহলে আবার তাঁকে ডঙ্কি থেকে বার করে দেওয়া হবে।

রাজকুমার হিরানির মজা করার উত্তর মজার ছলেই দিয়েছেন শাহরুখ খান। প্রসঙ্গত পাঠান ও জওয়ানের আকাশছোঁয়া সাফল্যের পর এবার শাহরুখ খান, তাঁর ভক্তরা এবং গোটা বলিউড চেয়ে আছে ডঙ্কির দিকে। যেখানে রাজকুমার ও শাহরুখ জুটি বেঁধেছেন। যাঁদের ডিকশনারিতে ব্যর্থতা শব্দটা দূরবীন দিয়ে খুঁজতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026