National

রাজনীতির জুতোয় পা গলালেন রজনীকান্ত, জানুয়ারিতেই নতুন দল

অবশেষে রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। আগামী জানুয়ারি মাসেই তিনি তাঁর নতুন দল ঘোষণা করতে চলেছেন।

চেন্নাই : দক্ষিণী প্রত্যক্ষ রাজনীতিতে অভিনেতা বা অভিনেত্রীদের দাপট অনেক দিনের। সেই পরম্পরায় এবার নবতম সংযোজন হতে চলেছে মেগাস্টার রজনীকান্তের নাম।

বৃহস্পতিবার রজনীকান্ত জানিয়েছেন আগামী জানুয়ারি মাস থেকেই তাঁর নতুন দল কাজ শুরু করে দেবে। এ নিয়ে যাবতীয় ঘোষণা তিনি আগামী ৩১ ডিসেম্বর করবেন। ফলে জল্পনার অবসান হল। রজনীকান্ত দক্ষিণী রাজনীতির জুতোয় পা গলিয়েই ফেললেন।

রজনীকান্ত রাজনীতিতে পা রাখছেন। একথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু তিনি দল ঘোষণা থেকে বিরতই থাকছিলেন। অবশেষে তিনি নতুন দল আনার কথা নিশ্চিত করলেন।

একটি ট্যুইট করে রজনীকান্ত জানিয়েছেন, তামিলনাড়ুর আগামী বিধানসভা নির্বাচনে জনসাধারণের ব্যাপক সমর্থনে একটি সৎ, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, ধর্মনিরপেক্ষ রাজনীতি তৈরি হবে। একটা মিরাকল হবে।

নভেম্বরের শেষেই রজনীকান্ত রজনী মাক্কাল মনদ্রম-এর জেলা সম্পাদকদের সঙ্গে কথা বলেন। তাঁরা তখনই জানিয়েছিলেন যে তাঁদের রজনীকান্ত জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনৈতিক দল এনে প্রত্যক্ষ রাজনীতিতে পা রাখছেন। ২০২১ সালেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে রজনীকান্তের নতুন দল লড়াই করতে চলেছে এটা পরিস্কার হয়ে গেছে।

প্রসঙ্গত ২০১৭ সালের ৩১ ডিসেম্বরই রজনীকান্ত ঘোষণা করেছিলেন যে তিনি একটি নতুন রাজনৈতিক দল আনতে চলেছেন। সেই দল ২০২১ বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি এও জানিয়েছিলেন যে একটি আধ্যাত্মিক মনোভাবের দল আনতে চলেছেন তিনি।

অবশেষে সেই সময় এসে গেল। এমনকি তখন হওয়া জল্পনাকে নস্যাৎ করে রজনীকান্ত জানিয়ে দিয়েছিলেন তিনি বিজেপির মুখপাত্র নন। তাঁকে গেরুয়া রং দিয়ে মোড়ার একটা চেষ্টা চলছে বলেও দাবি করেন রজনী।

রাজনীতিতে দক্ষিণের কয়েকজন নায়ক ইতিমধ্যেই যুক্ত রয়েছেন। কমল হাসানের দলের নাম মাক্কাল নিধি মায়াম। সুপারস্টার চিরঞ্জীবীর ভাই কল্যাণ বাবু বা পবন কল্যাণ-এর জনসেনা পার্টি যথেষ্ট তৎপর রাজনীতি করে দক্ষিণে। এছাড়া অন্ধ্রপ্রদেশে চিরঞ্জীবী ২০০৮ সালে প্রজা রাজ্যম পার্টি গঠন করেছিলেন। এই তালিকায় নবতম সংযোজন হচ্ছে রজনীকান্তের পার্টি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026