National

নরেন্দ্র মোদী, অমিত শাহই হলেন আসলে কৃষ্ণ আর অর্জুন, বললেন রজনী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন কৃষ্ণ আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলেন অর্জুন। কৃষ্ণ বা অর্জুন ছিলেন কিনা কেউ দেখেননি। মোদী আর অমিত শাহই হলেন সেই কৃষ্ণ আর অর্জুন। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার ও জম্মু কাশ্মীর রাজ্যকে ২টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়ার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ভগবান শ্রীকৃষ্ণ ও মহাভারতের অর্জুন বললেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত।

চেন্নাইতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে একথা বলেন রজনীকান্ত। বইটিরও একটি বিশেষ দিক আছে। লিসনিং, লার্নিং এন্ড লিডিং নামের বইটি উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর ওপর লেখা। উপরাষ্ট্রপতি হিসাবে তাঁর ২ বছর কাটানোর বিভিন্ন ঘটনার ওপর লেখা হয়েছে বইটি। বইটির উদ্বোধন করে এদিন বেঙ্কাইয়া নাইডুকে একজন আদ্যন্ত আধ্যাত্মিক ব্যক্তিত্ব বলে ব্যাখ্যা করেন রজনীকান্ত। উপরাষ্ট্রপতি যে কেবল মানুষের ভালর জন্য কাজ করতে চান তেমন দাবিও করেন দক্ষিণী সুপরাস্টার।

বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত রজনীকান্ত চেন্নাইতে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর গোটা দেশেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও উপরাষ্ট্রপতি সম্বন্ধে তাঁর বক্তব্য সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ছিলেন মন্ত্রকের মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী। ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়াড়িলাল পুরোহিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026