জুলাইয়ের মধ্যেই নিজের রাজনৈতিক অবস্থান পরিস্কার করে দেবেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে না এলেও নিজের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তাঁর লাগাতার কথা চলছে। জুন, জুলাইতেও কথা হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন রজনীকান্ত। এমনই জানালেন সুপারস্টারের ভাই সত্যনারায়ণ রাও গায়কোয়াড়। তিনি আরও জানান, বিজেপি অনেকদিন ধরেই রজনীকান্তকে দলে টানতে চাইছে। কিন্তু কোনও দলের সঙ্গে সম্ভবত হাত মেলাবেন না রজনী। বরং তিনি হয়তো নিজেরই একটি দল গড়বেন। অনেকদিন ধরেই রজনীকান্তের রাজনীতিতে প্রবেশ নিয়ে জল্পনা চলছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনৈতিক ব্যবস্থাকে পরিচ্ছন্ন করার ডাক দেন তিনি। এই কাজে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার জন্যও অনুগামীদের বার্তা দেন রজনীকান্ত। তারপর থেকেই তাঁর রাজনীতিতে প্রবেশ নিয়ে জল্পনার পারদ চরমে ওঠে। এদিন তাঁর ভাইয়ের বক্তব্যের পর রজনীকান্তের রাজনীতির আঙিনায় পা রাখা এখন কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…