Feature

কোথাও না দাঁড়িয়ে সাড়ে ৬ ঘণ্টা ছোটে এই ট্রেন, একটানা ৫২৮ কিলোমিটার

দূরপাল্লার অনেক ট্রেনই বিভিন্ন স্টেশনে দাঁড়ায়। ২টি স্টেশনের মাঝে অনেক সময় দীর্ঘ সময়ের ফারাক থাকে। কিন্তু সবচেয়ে বেশি ফারাক থাকে সাড়ে ৬ ঘণ্টার টানা সফরে।

ভারতে অনেক এমন দূরপাল্লার ট্রেন রয়েছে যার শুরু থেকে গন্তব্যে পৌঁছনোর মাঝে খুব কম স্টেশনেই দাঁড়ানোর থাকে। দীর্ঘ সময় অতিক্রম করে তবেই একটি করে স্টপ আসে।

শতাব্দী, দুরন্ত, রাজধানীর মত ট্রেনগুলিতে মাঝে স্টেশনের সংখ্যা খুব কম হয়। ফলে ২টি স্টপের মধ্যে দীর্ঘপথ অতিক্রম করতে হয় তাদের।

এভাবেই ভারতে সবচেয়ে বেশি সময় একটানা ছুটে চলে একটি ট্রেন। ছোটে ৫২৮ কিলোমিটার। তাও একটানা। সময় লাগে সাড়ে ৬ ঘণ্টা। এই সাড়ে ৬ ঘণ্টায় ট্রেনটির কোনও স্টপ থাকেনা।

এটাই ভারতের সবচেয়ে লম্বা নন স্টপ গাড়ি। ট্রেনটি রাজধানী এক্সপ্রেস। যা রাজস্থানের কোটা থেকে একটানা ছুটে ফের দাঁড়ায় গুজরাটের ভদোদরা স্টেশনে। এই কোটা থেকে ভদোদরার দূরত্ব ৫২৮ কিলোমিটার।

এই দূরত্ব অতিক্রম করতে রাজধানী এক্সপ্রেসের সময় লাগে সাড়ে ৬ ঘণ্টা। আর এই সাড়ে ৬ ঘণ্টায় ট্রেনটি কোনও হল্ট ছাড়াই ছোটে। ভারতে দূরপাল্লার যত ট্রেন ছুটে চলেছে তার মধ্যে এমন একটিও ট্রেন নেই যার সফরে ২টি স্টপের মাঝে এত লম্বা ব্যবধান রয়েছে।

ভারতীয় রেলে এমন নানা অবাক তথ্য রয়েছে যা মানুষকে অবাক করে। এখানে এটা অবশ্য বলে রাখা ভাল যে কোটা থেকে ভদোদরা পর্যন্ত না দাঁড়িয়ে ছোটা হল লিখিত পড়িত। মাঝে যদি সিগনাল হয় তাহলে কিন্তু ট্রেনটিকে দাঁড়াতেই হয়। তবে তা কোথায় কখন হবে বা আদৌ হবে কিনা তা অজানা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026