National

নদীর ওপর আলাদা হয়ে গেল রাজধানীর ২টি কামরা

কথজোড়ি নদীর ওপর দিয়েই যাতায়াত করে ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। ট্রেন ভুবনেশ্বর ছাড়ার পর এই কথজোড়ি নদীর ব্রিজ ধরেই রাজধানী এগিয়ে যায় কটকের দিকে। মঙ্গলবারও নির্দিষ্ট সময়েই ট্রেন ছাড়ে। ট্রেন ভুবনেশ্বর ছাড়ে সকাল সাড়ে ৯টায়। কাথজোড়ি নদীর ওপর ট্রেনটি পৌঁছনোর পর তা ব্রিজ ধরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় আচমকাই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে পড়ে গাড়ি। নিচে অথৈ জল। তার ওপর ব্রিজে ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দাঁড়িয়ে পড়ার কারণও মারাত্মক। দেখা যায় রাজধানী এক্সপ্রেসের বি ৩ ও বি ৪ কামরা আলাদা হয়ে গেছে। তাও আবার হয়েছে ব্রিজের ওপরই। দ্রুত রেল আধিকারিকরা ব্যবস্থা নেন। ট্রেনটিকে কটকে নিয়ে আসা হয়। আলাদা হওয়া ২টি কামরাই বদলে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ কোনও ঝুঁকি নিতে রাজি ছিলেন না। তারপর পুরো ট্রেন পরীক্ষা করে ফের তা দিল্লির উদ্দেশ্যে রওনা করা হয়। কটক থেকে ট্রেন ছাড়ে দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ।

কেন এমন ঘটনা ঘটল? তা এখনও পরিস্কার নয়। রেলের তরফে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। যাদের ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে বা যাদের ক্ষেত্রে গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026