Entertainment

বলিউডে শোকের ছায়া, প্রয়াত বাঙালি পরিচালক

বলিউডে ফের নামল শোকের ছায়া। চলে গেলেন বাঙালি পরিচালক রজত মুখোপাধ্যায়।

মনোজ বাজপেয়ী, অন্তরা মালি ও বিবেক ওবেরয় অভিনীত সিনেমা রোড বলিউডে হৈচৈ ফেলে দিয়েছিল। বক্স অফিসেও চরম সাফল্য এসেছিল একদম অন্য ঘরানার এই সিনেমার। সেই সিনেমার পরিচালক ছিলেন এক বঙ্গ সন্তান। নাম রজত মুখোপাধ্যায়। রজত মুখোপাধ্যায়ের পরিচালনায় বলিউডে কিন্তু অনেক সিনেমাই সুপারহিট হয়। সেই রজত মুখোপাধ্যায় চলে গেলেন।

বেশ কয়েক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন এই বলিউড পরিচালক। একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন। জয়পুরে তাঁর চিকিৎসা চলছিল।

সেখানেই অবশেষে সব লড়াই শেষ করে প্রয়াত হলেন রজত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেন তাঁর বন্ধু তথা রোড সিনেমার অভিনেতা মনোজ বাজপেয়ী।

পেয়ার তুনে কেয়া কিয়া, লাভ ইন নেপাল-এর মত সিনেমার পরিচালক রজত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক অনুভব সিনহা।

মনোজ বাজপেয়ী লিখেছেন তিনি ভাবতেও পারছেন না যে আর রজত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হবে না। আর এক পরিচালক হনসল মেহতা লিখেছেন মুম্বইতে তাঁরা ২ জনে যখন কঠিন লড়াই চালাচ্ছেন তখন রজত এবং তিনি একসঙ্গে বহুবার খাওয়াদাওয়া করতেন। লড়াইটা একসঙ্গে লড়তেন। তাঁর খুব কাছের বন্ধুকে তিনি হারালেন বলে লিখেছেন হনসল মেহতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026