National

গরুকে জাতীয় পশু করার সুপারিশ করল রাজস্থান হাইকোর্ট

গরুকে জাতীয় পশু ঘোষণা করতে রাজ্য সরকারকে কেন্দ্রের সঙ্গে কথা বলতে নির্দেশ দিল রাজস্থান হাইকোর্ট। কাউকে গোহত্যায় দোষী পাওয়া গেলে তার যাবজ্জীবন কারাবাসেরও সুপারিশ করেছে হাইকোর্ট। হিঙ্গোনিয়া গোশালা মামলায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানান আদালত। রাজস্থানের মুখ্যসচিব ও অ্যাডভোকেট জেনারেলকে গরুর আইনসঙ্গত রক্ষাকর্তা হিসাবে বেছে নিয়েছে হাইকোর্টের বিচারপতি মহেশ চাঁদ শর্মার বেঞ্চ। গবাদি পশু বিক্রির বাজারে জবাই করার জন্য নয়, কেবলমাত্র চাষাবাদ করার জন্যই মোষ, গরু ও উট কেনাবেচা করা যাবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। সেই বিজ্ঞপ্তি নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন তিনি এই বিজ্ঞপ্তি মানছেন না। এ রাজ্যে এই বিজ্ঞপ্তি মানা হবে না। মাদ্রাজ হাইকোর্টও এ বিষয়ে কিছুদিন স্থগিতাদেশ জারি করেছে। এই অবস্থায় রাজস্থান হাইকোর্টের এই সুপারিশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই এ নিয়ে চর্চা শুরু হয়েছে।

 

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026