Entertainment

বাবা-মা হলেন রাজ-শুভশ্রী

সন্তানের জন্ম দিলেন শুভশ্রী। শনিবার রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয় একটি বেসরকারি হাসপাতালে।

কলকাতা : কয়েক মাসে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ চক্রবর্তী। টলিউড পরিচালক তাঁর অভিনেত্রী স্ত্রী শুভশ্রীর বিভিন্ন ছবি পোস্ট করেছেন। শুভশ্রী সন্তানসম্ভবা সেকথা জানিয়েই তাঁর বিভিন্ন সময়ের ছবি পোস্ট করেন রাজ। ২ দিন আগেও একটি লাল পোশাকে বেবিবাম্প সহ স্ত্রীর হাসি মুখের ছবি পোস্ট করেন তিনি। এমনকি শনিবার সকালেও ২ জন ছবি পোস্ট করেন। যেখানে তাঁরা একটি কালো গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। আর শনিবার দুপুরেই সন্তানের মা হলেন শুভশ্রী।

শনিবার দুপুরে একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। মা ও সন্তান ভাল আছেন বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত কদিন আগেই রাজ চক্রবর্তীর করোনা ধরা পড়ে। স্ত্রী সন্তানসম্ভবা। এই অবস্থায় রাজের করোনা ধরা পড়ার খবরে বিচলিত ছিলেন অনেকেই। তবে করোনাকে হারিয়ে সুস্থ হন রাজ। যদিও এই ধাক্কার পরই ফের রাজ-শুভশ্রীর জীবনে আরও একটি ধাক্কা আসে।

রাজ চক্রবর্তী পিতৃহারা হন। পিতার মৃত্যু অবশ্যই চক্রবর্তী পরিবারের ওপর বিরূপ প্রভাব ফেলতে বাধ্য। তবে সেসব মানসিক ধাক্কা সামলে অবশেষে রাজ-শুভশ্রী বাবা মা হলেন। অবশ্যই তাঁদের জীবনে এ এক বিরল মুহুর্ত। এক আনন্দের মুহুর্ত। তাঁদের এই আনন্দের দিনে খুশি টলিউডও। খবর পাওয়ার পর এক এক করে অনেকেই সোশ্যাল সাইটে রাজ চক্রবর্তী ও শুভশ্রীকে অভিনন্দন জানান।

খবর পাওয়ার পর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল সহ অনেকেই রাজ ও শুভশ্রীকে অভিনন্দনে ভরিয়ে দেন। রাজ-শুভশ্রীর পরিবারে এক নতুন অতিথির আগমন নিয়ে ২ জনই যে প্রহর গুনছিলেন তা তাঁদের বিভিন্ন পোস্ট থেকেই পরিস্কার। অবশেষে সেই সন্তানকে কোলে পেলেন তাঁরা। পিতা-মাতার কাছে এ দিনটা অবশ্যই আনন্দঘন। চিরদিন মনে রাখার এক মুহুর্ত। স্যোশ্যাল মিডিয়ায় চিরস্মরণীয় সেই মুহুর্তের ছবি পোস্ট করে সকলের সামনে পরিবারের নতুন সদস্যকে নিয়ে আসেন রাজ। তাঁদের এই আনন্দের খবরে সকলেই খুশি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026