স্ত্রী শুভশ্রীর সঙ্গে রাজ চক্রবর্তী, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @iamrajchoco
কলকাতা : তাঁর করোনা ধরা পড়েছে। রিপোর্ট পজিটিভ। সম্প্রতি তাঁর বাবা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ভর্তির পর তাঁর বাবার ২ বার করোনা পরীক্ষা হয়। ২ বারই নেগেটিভ আসে। কিন্তু তাঁর পজিটিভ এল। আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাঁর পরিবারের অন্য কারও অবশ্য করোনা পরীক্ষা হয়নি এখনও। তবে দ্রুত তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে। নিজেই একথা ট্যুইট করে জানিয়েছেন টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। এটা তাঁর জন্য একটা কঠিন সময় বলেও জানান রাজ।
রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী এখন সন্তানসম্ভবা। ফলে রাজ চক্রবর্তী সহ তাঁর পরিবারের এ নিয়ে চিন্তা বেড়েছে। চিন্তায় তাঁদের অনুরাগীরাও। শুভশ্রীর সন্তানসম্ভবা হওয়া চিন্তার ভাঁজ পুরু করেছে অনুরাগীদের। রাজ চক্রবর্তী অবশ্য টলিউডে প্রথম নন, এর আগে কোয়েল মল্লিক সংক্রমণের শিকার হন। তিনি বলেই নয়, তাঁর বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর মা করোনায় কাবু হন। এই রোগ সংক্রমণের শিকার হন টলিপাড়ার ছোট পর্দার কুশীলবরা।
দেশজুড়ে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৫৭ হাজার ৯৮১ জন। ৭ লক্ষ ৩১ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত একদিনে। তার মধ্যে থেকে ৫৭ হাজার ৯৮১ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২৬ লক্ষ ৪৭ হাজার ৬৬৩ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০ জন। গত একদিনে ৯৪১ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৫০ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৯২১ জন।
গত একদিনে দেশে সুস্থ হয়ে ফিরেছেন ৫৭ হাজার ৫৮৪ জন। এর ফলে দেশে করোনামুক্ত মানুষের সংখ্যা ১৯ লক্ষ পার করে গেল। এখন মোট করোনা মুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪২ জন। দেশে এখন সুস্থতার হার ৭২ শতাংশের ওপরে রয়েছে। মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৯২ শতাংশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…