ফাইল : রাজ বব্বর, ছবি - আইএএনএস
গারদের পিছনে জায়গা হল অভিনেতা তথা রাজনীতিবিদ রাজ বব্বরের। বলিউডে তিনি একটা সময় দাপটে রাজত্ব করেছেন। একের পর এক হিট সিনেমার নায়ক তিনি। পরবর্তীকালে তাঁকে নায়ক ছাড়াও অন্যান্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। সেখানেও তিনি সমান সাফল্য পান।
এরপর রাজনীতির ময়দানে পা রাখেন। প্রথমে সমাজবাদী পার্টির টিকিটে ভোটে জয়। তারপর কংগ্রেসে যোগদান করেন রাজ বব্বর। প্রাক্তন এই সাংসদ এবার একটি পুরনো মামলায় দোষী সাব্যস্ত হলেন। হল সাজাও।
১৯৯৬ সালে লোকসভা নির্বাচনের সময় এক সরকারি আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় এদিন তাঁর সাজা ঘোষণা হল।
লখনউয়ের এমপি এমএলএ কোর্ট রাজ বব্বরকে সাজা দিয়েছে। তাঁকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ফলে তাঁকে ২ বছর গারদের পিছনে কাটাতে হবে।
যে সময় ঘটনাটি ঘটে তখন রাজ বব্বর সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়ছিলেন। ২ মে ১৯৯৬ সালে ওই সরকারি আধিকারিকের সঙ্গে শুধু দুর্ব্যবহারই নয়, তাঁকে শারীরিক নিগ্রহের অভিযোগও প্রমাণ হয়েছে রাজ বব্বরের বিরুদ্ধে।
সে সময় লখনউ কেন্দ্র থেকে লোকসভার প্রার্থী ছিলেন রাজ বব্বর। এদিন আদালত তাঁকে শুধু ২ বছরের কারাদণ্ডই দেয়নি, তাঁর জরিমানাও হয়েছে। সাড়ে ৮ হাজার টাকা জরিমানা ধার্য করেছে আদালত। ২৬ বছরের পুরনো মামলায় আপাতত সমস্যায় পড়লেন ৭০ বছরের এই রাজনীতিবিদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…