Entertainment

ফের রুপোলী পর্দায় ফিরছেন আশিকী-র রাহুল রায়

গানেও যে একটা সিনেমাকে সুপার ডুপার হিট করা যায় তা বারবার দেখিয়েছে বলিউড। ১৯৯০ সালে তেমনই গানের সুরে একটি সিনেমা বলিউডে তোলপাড় ফেলে দেয়। সেই আশিকীতে হিরো রাহুল রায় ও হিরোইন অনু আগরওয়াল দুজনই সিনেমায় তাঁদের ডেবিউ করেন। আর ডেবিউ সিনেমাতেই বাজিমাত। নাদিম-শ্রবণের সুরে আশিকীর গান তখন ভারতের কোণায় কোণায় বাজছে। হলে টিকিট মেলা ভার হচ্ছে। প্রথম সিনেমাতে সাড়া জাগিয়েও এরপর রাহুল রায় ও অনু আগরওয়াল দুজনেই খুব দ্রুত সিনেমা জগত থেকে হারিয়ে যান। সেই রাহুল রায় ফের ফিরছেন সিনেমায়।

‘আগ্রা’ নামে একটি সিনেমায় ফিরছেন রাহুল রায়। কানু বহেলের পরিচালনায় এই সিনেমার কাজ চলছে। রাহুল রায় ছাড়াও এই সিনেমায় রয়েছেন প্রিয়াঙ্কা বোস, আঁচল গোস্বামী, মোহিত আগরওয়াল, রুহানি শর্মার মত অভিনেতা অভিনেত্রীরা। আগ্রা হল একটি পরিবারের কাহিনি। একটি প্রাণ চঞ্চল পরিবার। হৈচৈ করে থাকা পরিবার। পরিবারের প্রতিটি মানুষ খুব এনার্জি নিয়ে বাঁচেন। ভিড়ে ঠাসা পৃথিবীতে আলাদা করে একটু জায়গা খোঁজার চেষ্টা এই ছবিতে উঠে এসেছে। আর রয়েছে এই পরিবারের এমন একজন যিনি তাঁর যৌন প্রয়োজন মেটাতে অভিযান চালিয়ে যান। এই নিয়েই সুতোয় গাঁথা হয়েছে আগ্রার কাহিনি। যেখানে রাহুল রায় একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন।

সিনেমা কেমন হবে তা প্রকাশ পেলেই পরিস্কার হবে। তবে রাহুল রায়ের প্রত্যাবর্তন অবশ্যই একটা বড় খবর। আশিকীর পর বেশ কিছু সিনেমা করেন তিনি। তবে তা তেমন ছাপ ফেলতে পারেনি। আশিকী ছাড়া তাঁকে ‘জুনুন’ ও ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’ সিনেমার জন্য হয়তো কিছু মানুষ মনে রেখেছেন। তার বাইরে ২০০০ সাল পর্যন্ত নিয়মিত সিনেমা করলেও তাঁকে আর কেউ খুঁজে পাননি। এবার আগ্রায় প্রত্যাবর্তন তাঁর কেমন হয় সেদিকে অনেকেরই নজর থাকবে। তবে ২০০৭ সালে বিগ বস-এর প্রথম পর্বেই বিজেতা হন রাহুল রায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026