ভারতীয় না ইংল্যান্ডের নাগরিক? দ্বিনাগরিকত্ব ইস্যুতে এবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করল লোকসভার এথিক্স কমিটি। রাহুল কোনও এক সময়ে নিজেকে ব্রিটিশ বলে দাবি করেছিলেন। এমন একটি অভিযোগ লোকসভার স্পিকারের কাছে জমা পড়ার পর তিনি সেটি এথিক্স কমিটির কাছে পাঠিয়ে দিয়েছিলেন।
রাহুল গান্ধী কেন নিজেকে ইংল্যান্ডের নাগরিক বলে দাবি করেছিলেন সে বিষয়ে রাহুল গান্ধীর জবাবদিহি চেয়েছে কমিটি। এ নিয়ে একটি নোটিসও পাঠান হয়েছে বলে দাবি করেছে এথিক্স কমিটি। নোটিসটি গত সপ্তাহেই রাহুল গান্ধীর দফতরে পৌঁছে গেছে। যদিও এমন কোনও নোটিস তাদের কাছে এসে পৌঁছয়নি বলে দাবি করেছে। কংগ্রেস দলের তরফে বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন রাহুল। তাঁর দাবি, বিজেপির মিথ্যা অভিযোগ তোলার অভ্যাস আছে। এর উত্তর তাঁরা সংসদেই দেবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…