National

ছুটতে শুরু করলেন রাহুল গান্ধী, কিছু না বুঝেই পিছু ধাওয়া করলেন কংগ্রেস নেতারা

রাস্তা দিয়ে হঠাৎ পাঁই পাঁই করে ছুটতে শুরু করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আচমকা তাঁকে ছুটতে দেখে পিছু ধাওয়া করেন কংগ্রেসের অন্য নেতা কর্মীরা।

বেশ হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। রাস্তার ২ ধারে মানুষের ভিড়। রবিবারের ঝলমলে সকাল। রাহুল গান্ধী হাত নাড়ছেন সকলের দিকে চেয়ে। যেমন একজন রাজনৈতিক নেতা পদযাত্রায় করে থাকেন ঠিক তেমনই হচ্ছিল সব কিছু।

রাহুলের পাশে হাঁটছিলেন স্থানীয় কংগ্রেস নেতারা। কর্মী সমর্থকদের ভিড় ছিল নজরকাড়া। এই সময় রাহুল গান্ধী হাঁটতে হাঁটতে আচমকা ছুটতে শুরু করেন। আস্তে আস্তে নয়, রীতিমত পাঁই পাঁই করে ছুটতে শুরু করেন তিনি।

রাহুল গান্ধীকে এর আগে কখনও এভাবে ছুটতে দেখেননি কংগ্রেস নেতা কর্মী থেকে সাধারণ মানুষ। সকলেই কিছুটা অবাক হয়ে যান। বোঝার চেষ্টা করেন কেন আচমকা রাহুল গান্ধী এভাবে ছুটতে শুরু করলেন।

এদিকে দলের নেতাকে ছুটতে দেখে তাঁর পিছু পিছু কিছু না বুঝেই ছুটতে শুরু করেন স্থানীয় নেতা কর্মীরা। অনেক নেতাই এভাবে ছুটে অভ্যস্ত নন। তাই অনেকে হাঁপিয়েও যান এমন কাণ্ডে। কিছু কূলকিনারা না করতে পেরে ছুটতে শুরু করেন রাহুল গান্ধীর সুরক্ষাকর্মীরাও।

রাহুল গান্ধী রবিবার সকালে তাঁর ভারত জোড়ো যাত্রার পদযাত্রায় শামিল হয়েছিলেন তেলেঙ্গানার গোল্লাপল্লি এলাকায়। সেখানে তিনি যখন হাঁটছিলেন তখন কয়েকজন স্কুলের ছাত্র এসে হাজির হয়। তাদের সঙ্গে নিয়ে আচমকা রাহুল গান্ধী ছুটতে শুরু করেন রাস্তা দিয়ে।

বিষয়টা ছিল ছোটদের সঙ্গে তাদের মত করে খেলার ছলে মিশে যাওয়া। কিছুটা ছোটার পর অবশেষে রাহুল ছোটা থামিয়ে ফের হাঁটা শুরু করেন। কার্যত হাঁফ ছেড়ে বাঁচেন দলের নেতা কর্মীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026