National

রাহুল গান্ধীর সঙ্গে নাইটক্লাবে রহস্যময়ী মহিলার খোঁজ মিলল

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে নেপালের বিখ্যাত নাইটক্লাবে যে মহিলাকে দেখা গিয়েছিল তাঁর পরিচয় অবশেষে পাওয়া গেছে বলেই জানা গেছে।

গত সোমবার নেপালে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন নেপালের অভিবাসন দফতরের ২ আধিকারিক। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা আইএএনএস।

নেপালে রাহুল হাজির হয়েছিলেন তাঁর খুব কাছে বন্ধু সুমনিমা উদাসের বিয়েতে যোগ দিতে। বিয়ে ছিল মঙ্গলবার। তার আগে সোমবার নেপাল পৌঁছনোর পর রাহুল গান্ধীকে কাঠমান্ডুর সেরা নাইটক্লাব লর্ড অফ ড্রিংকস-এ দেখা যায়।

যা নিয়ে ভারত জুড়ে বিতর্কের ঝড় বয়। বিজেপি বিষয়টিকে ইস্যুও করে। এদিকে ওইদিন রাহুলের সঙ্গে নাইটক্লাবে এক মহিলাকে দেখা গিয়েছিল। যাঁকে ঘিরে আরও রহস্য ঘনায়।

প্রথমে রাহুলের সঙ্গে নাইটক্লাবে দেখা যাওয়া ওই মহিলাকে চিহ্নিত করা হচ্ছিল নেপালে চিনের রাষ্ট্রদূত হউ ইয়ানকি হিসাবে। তেমনই খবর ছড়িয়ে পড়ে। যা নিয়ে বিজেপিও খোঁচা দিতে ছাড়েনি।

সংবাদ সংস্থা অবশ্য জানাচ্ছে, এখন জানা গেছে ওই মহিলা আসলে এক ছাত্রী। যিনি আমেরিকায় পড়াশোনা করছেন। জন্মসূত্রে তিনি ভারতীয় বংশোদ্ভূত এক পর্তুগিজ। তাঁকেই রাহুল গান্ধীর সঙ্গে সেদিন নাইটক্লাবে দেখা গিয়েছিল।

এদিকে তাঁর নেপাল যাওয়া, বন্ধুর বিয়েতে যোগ দেওয়া, নাইটক্লাবে যাওয়া, সঙ্গে রহস্যময়ী নারী, রিসর্টে থাকা নিয়ে যখন ঝড় বইছে তখন গত বৃহস্পতিবার সন্ধেয় ভিস্তারার বিমানে ভারতে ফিরে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাহুল গান্ধী। তবে তাঁর দল তাঁর পাশে থেকে বিষয়টিকে স্বাভাবিক রূপ দেওয়ার চেষ্টা করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026