National

৫০ পূর্ণ, জন্মদিন পালন করলেন না রাহুল গান্ধী

শুক্রবার ১৯ জুন তাঁর জন্মদিন। কিন্তু এবার জন্মদিন পালন করলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

নয়াদিল্লি : ৫০ বছর পূর্ণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যান্যবার এই দিনে ধুমধাম করে সকাল থেকেই তাঁর জন্মদিন পালিত হয়। বাড়িতে তো বটেই, সেইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস নেতা কর্মীরাও রাহুল গান্ধীর জন্মদিন পালন করেন। কিন্তু এবার লাদাখে ভারত-চিন সীমান্তে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এবং দেশজুড়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জন্মদিন পালন করলেন না রাহুল গান্ধী।

কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, দলীয় কর্মীদেরও জন্মদিন পালনে মানা করা হয়েছে। তবে রাহুল গান্ধীর জন্মদিনে তাঁদের বেশকিছু কর্মসূচি দেওয়া হয়েছে। প্রথমত তাঁদের জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে ২ মিনিট নীরবতা পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। সেইসঙ্গে দেশে যাঁরা দরিদ্র মানুষ, তাঁদের মধ্যে করোনা থেকে রক্ষা পাওয়ার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করতে দলের তরফা জানানো হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস নেতা কর্মীরা এই কিট প্রদান করবেন। রাহুল গান্ধীর তরফেই এই সাহায্য পৌঁছে দেওয়া হবে। এছাড়া মহারাষ্ট্রের যুব কংগ্রেস নেতা কর্মীরা ‘সার্ভিস উইক’ পালন করা শুরু করলেন এদিন থেকে। শুক্রবার থেকে কর্মসূচি শুরু হল। চলবে ১ সপ্তাহ ধরে। যাঁদের দরকার তাঁদের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026