National

ভোটে মুখ ফিরিয়েছে আমেঠি, উত্তর খুঁজতেই কি সফরে রাহুল গান্ধী

উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বরেলি। কংগ্রেস সব হারলেও এই ২টি সিট জিতবে। এই মিথটা বহুকাল কংগ্রেসের সঙ্গে থেকেছে। কিন্তু সেই পারম্পরিক আসন আমেঠি থেকে এবার লোকসভা নির্বাচনে হারতে হয়েছে রাহুল গান্ধীকে। ২০০৪ সালে তিনি আমেঠি থেকে প্রথমবার নির্বাচনে লড়েন। সেবার জয় দিয়ে শুরু। তারপর ২০০৯ সাল ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও আমেঠি থেকে জেতেন রাহুল। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে তাঁকে আমেঠির বাসিন্দারা নিরাশ করেন। ৫৫ হাজার ভোটে রাহুলকে হারতে হয় এই আসনে।

বিজেপির নেত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে আমেঠি থেকে প্রথমবার পরাজয়ের মুখে পড়তে হয় রাহুল গান্ধীকে। সেই হারের ধাক্কা সামলে এবার ফের তিনি ফিরতে চলেছেন নিজের পুরনো কেন্দ্রে। আমেঠি সফরে যাচ্ছেন রাহুল গান্ধী। ১০ জুলাই বুধবার আমেঠিতেই সারাদিন কাটাবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

আমেঠিতে তাঁর সম্পূর্ণ কর্মসূচি অবশ্য জানা যায়নি। আমেঠি থেকে তিনি হারেন। কংগ্রেস তাঁর নেতৃত্বে জেতে মাত্র ৫২টি আসনে। এই পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। সাফ জানিয়ে দেন তিনি আর সভাপতি হবেন না। দল যেন দ্রুত উপযুক্ত কোনও নেতাকে খুঁজে নেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026