National

আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ, দলীয় কর্মীদের সতর্ক করলেন রাহুল

আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ। এই সময়ে অত্যন্ত সতর্ক থাকুন। ভুয়ো এক্সিট পোল দেখে দমে যাবেননা। দল ও নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনাদের পরিশ্রম বিফলে যাবেনা। ভোট গণনার আগের দিন ট্যুইট করে দলীয় কর্মীদের প্রতি এই বার্তাই দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গত রবিবারই ভোট শেষ হওয়ার পর এক্সিট পোল দেখানো শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম। আর প্রায় সব এক্সিট পোলই জানিয়ে দেয় এবার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

এক্সিট পোল সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সহ একে একে অনেক বিরোধী নেতাই দাবি করেন এক্সিট পোল ভুল। বাস্তব অন্য কথা বলবে। তাঁরা মনে করিয়ে দেন আগেও এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। তবে রাহুল গান্ধী মুখ খোলেননি। অবশেষে বুধবার খুললেন। ট্যুইট করে দলীয় কর্মীদের আশ্বস্ত করার চেষ্টা করলেন তিনি।

এর আগেই অবশ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী দলীয় কর্মীদের স্ট্রং রুমের বাইরে সদা সতর্ক থাকার পরামর্শ দেন। সব সময় সেখানে পাহারায় থাকার পরামর্শ দেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মী সমর্থকেরা স্ট্রং রুমের সামনে রাত জেগেও পালা করে পাহারায় রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026