উনায় দলিত পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল

বৃহস্পতিবার উনায় নিগৃহীত দলিত যুবকদের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। প্রায় ৪০ মিনিট সেখানে কাটান রাহুল। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এধরণের ঘটনা কড়া ভাষায় নিন্দা করেন তিনি। তাঁর দিক থেকে যতরকমভাবে তাঁদের সাহায্য সম্ভব তা তিনি করবেন বলেও নিগৃহীত দলিত পরিবারগুলিকে আশ্বাস দেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কুমারি সেলজা ও গুরুদাস কামাট। নিগৃহীতদের পরিবারের সদস্যদের সঙ্গে বসে চা খেতে খেতে কথা হয় রাহুলের। এদিকে দলিত ইস্যুতে এদিনও থমথমে উনা সহ গোটা সৌরাষ্ট্র। বৃহস্পতিবারও দলিত যুবকদের নিগ্রহের ঘটনায় কয়েকটি জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়। গত ১১ জুলাই সৌরাষ্ট্র এলাকার উনার মোতা সামাধিয়ালা গ্রামে মৃত গরুর ছাল ছাড়ানোর অভিযোগে ৪ যুবককে গণপ্রহার করা হয়। এতে রাজ্য জুড়ে ক্ষোভে ফেটে পড়েন দলিতরা। শেষ এক সপ্তাহে রাজ্যে ১১ জন যুবক প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা করেন। যারমধ্যে ১ যুবকের মৃত্যুও হয়। এরপরই দলিত বিক্ষোভ চরম আকার ধারণ করে। এই ইস্যুতে গত বুধবার সংসদও উত্তাল হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026