সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী, ছবি - আইএএনএস
আমেঠি আসনটার সঙ্গে জড়িয়ে আছে তাঁর পরিবার। ফলে সেখান থেকে তো তিনি লড়ছেনই। সেইসঙ্গে কেরালার ওয়ানাড আসন থেকেও লড়বেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রবিবার সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা। সূরজেওয়ালা জানান, উত্তর ও দক্ষিণের মেল বন্ধনকে তুলে ধরতেই দক্ষিণের থেকেও দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী।
২০১৪ সালে আমেঠি থেকে জেতেন রাহুল। হারান বর্তমানে বিজেপি মন্ত্রী স্মৃতি ইরানিকে। এবারও বিজেপি আমেঠি থেকে রাহুলের বিরুদ্ধে স্মৃতি ইরানিকেই প্রার্থী ঘোষণা করেছে। ২০১৪-তে রাহুলের ভোট আমেঠিতে কিছুটা কমেছিল। রাজনৈতিক মহলের দাবি সে কথা মাথায় রেখেই দ্বিতীয় একটি আসনেও দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী। উত্তরের আসন যদি হাতছাড়া হয়েও যায় তাহলেও দক্ষিণের থেকে জিততে পারলে সাংসদটা রাহুল গান্ধী থেকেই যাবেন।
আর যদি ২টি আসনেই রাহুল গান্ধী জেতেন তবে কোন আসনটি তিনি ধরে রাখবেন? কংগ্রেসের উত্তর, রাহুল ২টি আসন থেকে জিতলে দেশকে নেতৃত্ব দেবেন। অর্থাৎ কংগ্রেস জিতে সরকার গড়বে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন। এটাই বলার চেষ্টা করেছে কংগ্রেস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…