National

ভারতে ২টি শ্রেণি চাইছেন নরেন্দ্র মোদী, দাবি রাহুলের

ভারতকে ২ ভাগে ভাঙতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ধনীদের ভারত এবং দ্বিতীয়টি দরিদ্রদের ভারত। ধনীদের ভারতের হাতে প্রচুর অর্থ থাকবে। তাঁরা ব্যক্তিগত বিমানে ঘুরবেন। আর দরিদ্র ভারত তৈরি হবে কর্মহীন মানুষ, দরিদ্র কৃষক, ছোট ব্যবসায়ীদের নিয়ে। এঁদের হাসপাতালে চিকিৎসা করাতে গেলেও লক্ষ টাকা খরচ করতে হবে। মোদীর ২ ভাগে ভাঙা ভারতে ক্যানসার বা হৃদরোগে আক্রান্ত হলে দরিদ্র ভারত চিকিৎসাই পাবেনা। মঙ্গলবার এভাবেই প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

২ ভারত তত্ত্বকে সামনে এনে রাহুল গান্ধীর আরও দাবি, দ্বিধাবিভক্ত ভারতে কেবল ধনীদেরই স্বপ্ন দেখার অধিকার থাকবে। দরিদ্রদের কিছু পেতে গেলেই মোটা টাকা খরচ করতে হবে। যা তাঁরা পেরে উঠবেন না। এদিন রাফাল থেকে নোটবন্দি, সব ইস্যুকেই সামনে আনেন রাহুল গান্ধী।

এদিন ফের নরেন্দ্র মোদীর চৌকিদার তত্ত্ব নিয়ে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তাঁর দাবি, মোদী মুষ্টিমেয় শিল্পপতির চৌকিদার। দেশের নন। চৌকিদার তত্ত্ব নিয়ে প্রায় প্রতি জনসভাতেই এখন তোপ দাগছেন রাহুল। এছাড়া তাঁর দাবি, মনরেগা সহ দরিদ্রদের জন্য তৈরি বিভিন্ন প্রকল্প নরেন্দ্র মোদী শেষ করে দিতে চাইছেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026