আন্তর্জাতিক নারী দিবসে একটি অনুষ্ঠানে রাহুল গান্ধী, ছবি - আইএএনএস
দেশে মহিলাদের ওপর কোনও অত্যাচার হলে তা কোনওমতেই সহ্য করা উচিত নয়। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া উচিত। অর্থাৎ কোনওভাবেই তা সহ্য করা হবে না। তাঁর সরকার ক্ষমতায় এলে মহিলা সংরক্ষণ বিলও সংসদে পাশ করাবে। শুক্রবার ওড়িশার জেপোর সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি মহিলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই একের পর এক আশ্বাস দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নারী শক্তিকে এদিন কুর্নিশ জানান তিনি।
রাহুল গান্ধী এদিন মহিলাদের লড়াকু মনোভাবের তারিফ করেন। তাঁর মতে, এই লড়াকু মনোভাবই একে একে বাধা ভেঙে সব ক্ষেত্রে মহিলাদের সমান ক্ষমতাসম্পন্ন করে তুলছে। দেশের মহিলাদের রাহুলের পরামর্শ, কারও থেকে নিজেকে কম মনে করবেন না। নিজের জায়গা পেতে লড়াই করুন। ওড়িশায় কংগ্রেস সরকার গড়লে এখানে মেয়েদের বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত তাঁরা করবেন বলেও আশ্বস্ত করেন কংগ্রেস সভাপতি।
দেশের বিশাল ভোটব্যাঙ্ক যে দেশের নারী তা বিলক্ষণ জানেন সব দলের নেতানেত্রীরা। তাই লোকসভা ভোটের মুখে নারীদের ভোটকে তাঁদের ভোটবাক্সে নিশ্চিত করতে কেউই শুক্রবার নারী দিবসের দিন পিছিয়ে থাকলেন না। দিনের মাহাত্ম্য বুঝে নারী ভোটব্যাঙ্ককে ঝালিয়ে নিলেন সকলেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…