National

বাজেটে কৃষকদের অপমান করা হয়েছে, বললেন রাহুল

বাজেটে কৃষকদের দিনে ১৭ টাকা করে দিয়ে ঘোর অপমান করেছে কেন্দ্র। এদিন এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সরাসরি মোদী সরকারের দিকে নিশানা করে রাহুল এদিন বলেন, ১৫ জন মানুষের সাড়ে ৩ লক্ষ কোটি টাকার ঋণ যিনি মাফ করতে পারেন, তিনি যদি কৃষকদের দিনে ১৭ টাকা করে দেন তবে তা অপমান নয়তো কি!

কৃষকদের যাঁদের কাছে ২ হেক্টর পর্যন্ত জমির মালিকানা আছে, যেখানে তিনি চাষাবাদ করেন। সেই কৃষক বছরে ৬ হাজার টাকা করে কেন্দ্রে কাছ থেকে ইনকাম সাপোর্ট বা আয় সাহায্য হিসাবে পাবেন। শুক্রবার বাজেট পেশ করতে গিয়ে একথা ঘোষণা করেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

এই ৬ হাজার টাকা বছরে ৩ খেপে দেবে সরকার। প্রতি বার ২ হাজার টাকা করে পাবেন তাঁরা। যা সরাসরি তাঁদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা পড়বে। এর সব ব্যয়ভারই বহন করবে কেন্দ্র। এদিন বাজেট পেশ করতে গিয়ে এমনই ঘোষণা করেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় এই টাকা কৃষকদের অর্থ সাহায্য দেওয়া হবে।

এদিন বাজেট পেশের পর ট্যুইট করে কৃষকদের দৈনিক ১৭ টাকা দেওয়া নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগেন রাহুল। প্রধানমন্ত্রীকে নোমো সম্বোধন করে তিনি লেখেন, গত ৫ বছরে কৃষকদের জীবন শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তারপর কৃষকদের দিনে ১৭ টাকা দিয়ে অপমান করছেন তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026