National

রাফাল বিতর্ক থেকে পালিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী, খোঁচা রাহুলের

এর আগে ২০ মিনিটের জন্য তাঁর সঙ্গে রাফাল বিতর্ক নিয়ে আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই আহ্বানে প্রধানমন্ত্রী কোনও সাড়া না দেওয়ায় শুক্রবার ফের খোঁচা দিলেন রাহুল। দাবি করলেন আসলে রাফাল বিতর্ক থেকে পালিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী। সংসদে রাফাল নিয়ে আলোচনার সময় তিনি থাকছেন না।

রাহুল গান্ধী এদিন দাবি করেন, অর্থমন্ত্রী অরুণ জেটলি রাফাল নিয়ে সংসদে অনেক কিছু বলেছেন। তাঁকে গালিও দিয়েছেন। কিন্তু তাঁর প্রশ্নের উত্তর দেননি। এদিন ফের সাংবাদিকদের সামনে রাহুল প্রশ্ন তোলেন, রাফাল যুদ্ধ বিমানের দাম ৫২৬ কোটি টাকা থেকে ১৬০০ কোটি টাকা কে করল? এটা কী বায়ুসেনা বাড়িয়েছে? নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়িয়েছেন? তাঁর প্রশ্ন ছিল, রাফাল যুদ্ধবিমান ১২৬টি কেনার কথা ছিল। তা থেকে কমিয়ে ৩৬ করা হল কেন? ভারতীয় বায়ুসেনাই কী ৩৬টি যুদ্ধবিমান চেয়েছিল? রাহুলের আরও প্রশ্ন, শিল্পপতি অনিল আম্বানিকে এই কনট্রাক্ট দিল কে? কেন্দ্রের কাছে এই সব প্রশ্নের উত্তর চান তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026