National

ভয় পেয়ে মধ্যরাতে সিবিআই প্রধানকে সরান প্রধানমন্ত্রী, দাবি রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পেয়েছিলেন। ভয় পেয়েছিলেন যে রাফাল চুক্তি নিয়ে সবকিছু প্রকাশ্যে চলে আসতে পারে। কারণ সিবিআই প্রধান অলোক বর্মা রাফাল চুক্তি নিয়ে তদন্ত শুরু করতে চলেছিলেন। তাই আতঙ্কে মাঝরাতেই সিবিআই প্রধানকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

রাহুল এদিন দাবি করেন, যেভাবে রাতারাতি সিবিআই প্রধানকে সরানো হল তা বেআইনি। এই সিদ্ধান্ত একা প্রধানমন্ত্রী নিতে পারেননা। সিবিআই প্রধানকে নিয়োগ বা সরানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একসঙ্গে বসে গ্রহণ করেন।

রাহুল গান্ধী এদিন দাবি করেন, রাফাল চুক্তির হাত ধরে শিল্পপতি অনিল আম্বানির পকেটে ৩০ হাজার কোটি টাকা পুরে দেওয়াই ছিল প্রধানমন্ত্রীর প্রধান উদ্দেশ্য। এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, একটু ধৈর্য ধরুন। সব সত্যি সামনে আসবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026